যাত্রীর ফেলে যাওয়া স্বর্ণালংকার-টাকা ফেরত দিলেন রিকশাচালক
, ২২ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৫ আশির, ১৩৯১ শামসী সন , ০৪ মার্চ, ২০২৪ খ্রি:, ২০ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
পিরোজপুর সংবাদদাতা:
পিরোজপুর শহরে ফেলে যাওয়া প্রবাসীর টাকা ও স্বর্ণালংকার ফিরিয়ে দিয়েছেন এক রিকশাচালক। শহরের টাউন ক্লাবে কার্যালয়ে ব্যাটারিচালিত রিকশার চালক কাজল শেখ কুড়িয়ে পাওয়া সৌদি আরবের প্রবাসী নুরুল ইসলামের মানিব্যাগের ১২ হাজার টাকা ও এক ভরির বেশি ওজনের একটি স্বর্ণের চেইন ফেরত দিয়েছেন।
রিকশাচালক কাজল শেখ বলেন, গত শনিবার পুরাতন বাসস্ট্যান্ড থেকে প্রবাসী নুরুল ইসলাম আমার রিকশায় উঠে শহরের বাজারে আসে। পরে তিনি রিকশা থেকে নেমে চলে যাওয়ার পর পাদানিতে মানিব্যাগটি দেখতে পাই। কিন্তু তাকে অনেক খুঁজেও পাইনি। মানিব্যাগের ভেতরে টাকা ও স্বর্ণালংকার দেখতে পাই। পরে মানিব্যাগের ভেতরে কাগজ থেকে মোবাইল নম্বর খুঁজে ফোন দিলে তিনি জিনিসগুলো নিতে আসেন।
তিনি বলেন, উপরে আল্লাহ আছে, কারো অজান্তে কোনো অন্যায় করলেও আল্লাহ তা ক্ষমা করবে না। আর মানিব্যাগের জিনিস অন্য মানুষের, তা হারালে সেই ব্যক্তির ক্ষতি হতে পারে মনে করে তাকে খুঁজে তার জিনিস ফেরত দিয়েছি।’
প্রবাসী নুরুল ইসলাম বলেন, ‘এখনও ভালো ও সৎ মানুষ আছে তার প্রমাণ হচ্ছে কাজল ভাই। হারানো মানিব্যাগ ও এক ভরির বেশি স্বর্ণের চেইন ফেরত পেয়ে আমি অনেক খুশি।
জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব বলেন, ‘মানুষ এখন পথে ১০ টাকা ফেলানো পেলেও ফেরত দিতে চায় না। সেখানে লাখ টাকার স্বর্ণের চেইন ও ম্যানিব্যাগে থাকা ১২ হাজার টাকা ফেরত দিয়ে সততার অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করেছে রিকশাচালক কালজ শেখ।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি তেলের অতিরিক্ত চাহিদা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুর: ঈদযাত্রায় বৃষ্টির হানা, ২০ কিলোমিটার যানজট
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদে বাড়ি ফেরার পথে নিহত একই পরিবারের ৩ জন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেশার টাকা না পেয়ে বসতঘরে আগুন দিলো ছেলে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অনলাইন জুয়ায় ৩২ লাখ টাকা আয়, সরিয়ে দেয়া হলো সেই ওসিকে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদকে সামনে রেখে ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন পরিশোধ -বিজিএমইএ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চীনের ঈদ উপহারকে নিজেদের বলে চালিয়ে দিলো জামাত, ব্যাখ্যা দিল দূতাবাস
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেয়া হচ্ছে না, সড়কমন্ত্রীর দাবি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে -পানিসম্পদ প্রতিমন্ত্রী
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যানজট নিয়ন্ত্রণে পুলিশ-দলীয় নেতাকর্মীরা কাজ করছে -টুকু
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান থেকে বাংলাদেশিদের দেশে ফেরানো হচ্ছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)