‘কাচ্চি ভাই’য়ের ম্যানেজার ও ‘চা চুমুক’র মালিকসহ চারজন রিমান্ডে
রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের ভবনে আগুনে ৪৬ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় ‘কাচ্চি ভাইয়ের’ ম্যানেজার ও ‘চা চুমুক’র দুই মালিকসহ চারজনের প্রত্যেককে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
শনিবার মামলার শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী।
রিমান্ডপ্রাপ্তরা হলো কাচ্চি ভাইয়ের ম্যানেজার জিসান, চা চুমুকের মালিক আনোয়ারুল হক ও শাকিল আহমেদ রিমন এবং গ্রিন কোজি কটেজ ভবনের ম্যানেজার হামিমুল হক বিপুল।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।