যমজ কন্যা সন্তানকে পুকুরে ফেলে হত্যা, মা-বাবা আটক
, ০৯ জুলাই, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
মুন্সীগঞ্জ সংবাদদাতা:
শ্রীনগরে ৫ মাস বয়সী যমজ কন্যা সন্তানকে পুকুরের পানিতে ফেলে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ ওই দুই শিশুর মা-বাবাকে আটক করেছে।
গত সোমবার দিবাগত (৭ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার বিবন্দি এলাকার একটি পুকুর থেকে শিশু দুটিকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত শিশুদুটির বাবার দাবি, তার স্ত্রী এই ঘটনা ঘটিয়েছে। অপরদিকে মায়ের পাল্টা অভিযোগ, স্বামীই শিশু দুটিকে পুকুরে ফেলে দিয়েছে। পরে পুলিশ উভয়কেই আটক করে।
জানা গেছে, শ্রীনগর উপজেলার বিবন্দি গ্রামর দিনমজুর সোহাগ শেখের (২৮) সঙ্গে প্রায় দুই বছর আগে উপজেলার বীরতারা ইউনিয়নের মজিদপুর দয়হাটা গ্রামের শাহ আলমের মেয়ে শান্তার (২৪) বিয়ে হয়। ৫ মাস আগে শান্তা যমজ কন্যা সন্তান প্রসব করেন। এরপর থেকে তাদের মধ্য প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকত। শান্তা সন্তানদের নিয়ে বাবার বাড়িতে থাকলেও বেশকদিন আগে স্বামীর বাড়িতে চলে যান। সোমবার রাত ৮টার দিকে সোহাগের ঘর থেকে হট্টগোল শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে গিয়ে জানতে পারেন কিছুক্ষণ আগে যমজ শিশুকে (লামিয়া ও সামিহা) পার্শ্ববর্তী পুকুরে ফেলে দেওয়া হয়েছে। এ সময় স্থানীয়রা পুকুরে নেমে শিশু দুটিকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সুপারি বাগানে সাথি ফসল হিসেবে লটকন চাষে সফল পঞ্চগড়ের সুমন
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘পানি এত দ্রুত এলো, কিছুই সরানোর সুযোগ পাইনি’
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আর কতদিন?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভূমি মন্ত্রণালয়ে সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য পাঠাতে অনিহা কেনো?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সন্ত্রাসবাদী’ সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুইজনের ৩ দিনের রিমান্ড
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদক ও জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা না দেয়ার ঘোষণা আইনজীবীদের
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্পষ্টভাবে বলছি, আমি প্রধানমন্ত্রীর বন্ধু না -শাহে আলম
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরাজিত শক্তির বিরুদ্ধে সচেতন থাকতে হবে -রিজভী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩ নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে -আইনমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)