ডাকাতের ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত, স্ত্রী আহত
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর যাত্রাবাড়ীর বিবিরবাগিচা এলাকায় নিজ বাড়িতে ডাকাতের ছুরিকাঘাতে ইসমাইল হোসেন নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী সালেহা বেগম। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের মেয়ে জানান, যাত্রাবাড়ীর পাঁচতলা বাড়িটি তাদের নিজেদের। দোতলায় থাকতেন তার বাবা-মা, আর তিনি নিজে থাকেন রায়েরবাগে। ভোরে একদল ডাকাত গ্রিল কেটে বাসার ভেতরে প্রবেশ করে।
তিনি আরও জানান, ডাকাতরা তার বাবা-মাকে মারধর করে জিম্মি করে রাখে এবং ঘরে লুটপাট চালায়। একপর্যায়ে ডাকাতরা চলে গেলে খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসক তার বাবাকে মৃত ঘোষণা করেন। তার মা সালেহা বেগমের ডান পায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।