মোবাইল আসক্তি ও পড়াশোনার জন্য শাসন করায় ৪র্থ শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা
, ২৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ রবি’, ১৩৯৩ শামসী সন , ২০ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০৬ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
কুমিল্লা সংবাদদাতা:
মোবাইলে অতিরিক্ত আসক্তি থেকে বিরত ও মনোযোগী হয়ে পড়াশুনার জন্য বকাঝকা করায় মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে ৪র্থ শ্রেণির এক শিক্ষার্থী। আত্মহত্যাকারী শিক্ষার্থী হলো কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাটিরপাড় গ্রামের মহিন উদ্দিন (১২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মনোহরগঞ্জ উপজেলার হাটিরপাড় গ্রামের মজিদুল ইসলাম ও নিলুপা বেগমের ছেলে মহিন উদ্দিন। সে স্থানীয় হাটিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী।
মহিনের বাবা মজিদ দীর্ঘদিন থেকে নিরুদ্দেশ থাকায় মা নিলুপা বেগম মানুষের ঘরে কাজ করে ছেলেকে নিয়ে দিনযাপন করছিলেন। মহিন পাড়ার দুষ্ট ছেলেদের সাথে মিশে পড়ালেখা না করে মোবাইলে আসক্ত হয়ে পড়ে। এ নিয়ে ঘটনার দিন সন্ধ্যায় মা নিলুপা বেগম ছেলেকে বকাঝকা করলে মহিন মোবাইলের বায়না ধরলে মা রাজি হননি। পরে পড়ার কথা বলে নিজের রুমে গিয়ে ফাঁস দেয় মহিন। মা নিলুপা ছেলের পড়ার সাড়াশব্দ না পেয়ে ঘরে গিয়ে দেখেন ছেলে ফাঁস দিয়ে ঝুলছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ফরিদপুরের পাট’ বিশ্ববাজারে বাংলাদেশের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাপ্তাই হ্রদে পানির তীব্র চাপ, খুলে দেয়া হচ্ছে ১৬ গেট
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৪৫ বছর পর যেভাবে ধরা পড়লো জিয়া হত্যার দণ্ডপ্রাপ্ত মোজাফফর
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অভিমানে বাড়ি ছাড়ে ৮ বছরের শিশু, ৬৪ হাজার টাকাসহ উদ্ধার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মন্ত্রণালয়ের পুরোনো নথি থেকে আ.লীগ সরকারের ছবি-লোগো সরানোর সিদ্ধান্ত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার -বিদ্যুৎমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিরোধী দল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায় -ফখরুল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে -নাহিদ
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যাকবলিত কৃষকদের বীজ-চারা, ১৫ দিনে গবাদিপশুর শতভাগ টিকাদান
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে -অর্থমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আইএমএফের সাথে নতুন ঋণচুক্তি, কঠোর হচ্ছে শর্ত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ক্রেডিট কার্ডে ধার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)