কাগজে থাকলেও ঢাকার ৪৬ খাল খুঁজেই পাওয়া যায় না, আদৌ কি অস্তিত্ব ফিরবে?
, ২৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ রবি’, ১৩৯৩ শামসী সন , ২০ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০৬ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টার-আরডিআরসির ২৩-২৪ সালের তথ্য অনুযায়ী ঢাকায় খাল আছে মোট ৬৪টি। তাদের হিসাবে, সাম্প্রতিক সময়ে দখল ও রক্ষণাবেক্ষণের অভাবে ঢাকার অন্তত প্রায় ১২০ কিলোমিটার নৌপথ হারিয়ে গেছে।
এদিকে, দুই সিটি করপোরেশনের হিসেবে ঢাকায় খাল আছে ৪৬টি। তবে, বাস্তবে এর বেশিরভাগের অস্তিত্ব খুঁজে পাওয়াই কঠিন হয়ে দাঁড়িয়েছে। খাল উদ্ধার আর সংস্কারে সিটি করপোরেশনগুলোর তৎপরতা যেন ব্যয়বহুল নানা প্রকল্পের ঘোষণাতেই সীমাবদ্ধ!
দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, আগে নেয়া কিছু প্রজেক্ট আমরা দেখেছি বাস্তবায়ন করা খুব জটিল। সেক্ষেত্রে ডিপিবি সংশোধন করে যেগুলো বাস্তবায়নযোগ্য আমরা সেগুলো হাতে নিয়েছি।
উত্তর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী বিগ্রেডিয়ার জেনারেল মঈন উদ্দিন বলেন, তিনটি খাল উদ্ধারে এরই মধ্যে প্রজেক্ট পাশ হয়েছে। এগুলো হলো- সাংবাদিক কলোনি, বাইশটেক এবং এভিয়েশন খাল। এগুলোর দুপাশে ফুটপাতও করে দেয়া হবে, যাতে কেউ দখল করতে না পারে।
নগর পরিকল্পনাবিদ ড. আদিল মুহাম্মদ খান বলেন, পূর্বে যারা খাল দখল করেছে তাদের শাস্তি দেয়া যায়নি। যার ফলে খাল দখল করলে শাস্তি পাওয়া যায়-এই দৃষ্টান্তটা তৈরি হলো না। গত পাঁচবছর আগে আমাদের এত কিলোমিটার খাল ছিল, এখন এত কিলোমিটার খাল উদ্ধার করেছি। এই পরিসংখ্যানও কেউ দিতে পারে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ফরিদপুরের পাট’ বিশ্ববাজারে বাংলাদেশের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাপ্তাই হ্রদে পানির তীব্র চাপ, খুলে দেয়া হচ্ছে ১৬ গেট
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৪৫ বছর পর যেভাবে ধরা পড়লো জিয়া হত্যার দণ্ডপ্রাপ্ত মোজাফফর
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অভিমানে বাড়ি ছাড়ে ৮ বছরের শিশু, ৬৪ হাজার টাকাসহ উদ্ধার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মন্ত্রণালয়ের পুরোনো নথি থেকে আ.লীগ সরকারের ছবি-লোগো সরানোর সিদ্ধান্ত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার -বিদ্যুৎমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিরোধী দল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায় -ফখরুল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে -নাহিদ
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যাকবলিত কৃষকদের বীজ-চারা, ১৫ দিনে গবাদিপশুর শতভাগ টিকাদান
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে -অর্থমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আইএমএফের সাথে নতুন ঋণচুক্তি, কঠোর হচ্ছে শর্ত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ক্রেডিট কার্ডে ধার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)