মোটরসাইকেল পোড়ানোর মামলায় আ.লীগ নেতার ছেলে গ্রেপ্তার
কুষ্টিয়া সংবাদদাতা:
আন্দোলন ঘিরে কুষ্টিয়ায় সহিংসতার ঘটনায় করা মামলায় আওয়ামী লীগের এক নেতার ছেলেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)।
গত বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে সদর উপজেলার বটতৈল ইউনিয়নের খাজানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কুষ্টিয়া পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গ্রেপ্তারকৃত যুবকের নাম মেহেদী হাসান ওরফে জিকু (২৬)। সে খাজানগর চাষীক্লাবপাড়া এলাকার মতিয়ার রহমানের ছেলে। মতিয়ার সদর উপজেলার বটতৈল ইউনিয়নের ৯ নম্বর খাজানগর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
র্যাব বলেন, কোটা সংস্কার আন্দোলনের সময় মহাসড়কের ওপর জনসাধারণের মোটরসাইকেল ভাঙচুরসহ আগুন দেওয়ার ঘটনায় জড়িত মেহেদী। ভিডিও ফুটেজ দেখে শনাক্তের পর তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ১৮ জুলাই রোহাজ আরেফিন ওরফে রাব্বি (২৪) নামের এক যুবক বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার বাদী রোহাজ আরেফিন বলেন, আমি ছাত্র। কোনো রাজনৈতিক দলের বা সংগঠনে নেই। ঘটনার দিন আমার মোটরসাইকেল ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয়েছিলো।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।