ধ্বংসযজ্ঞ চালানোর আগে ১ লাখ সিমধারী ঢাকায় প্রবেশ করেছিল -পলক
নিজস্ব প্রতিবেদক:
ঢাকায় সহিংসতার আগেই হঠাৎ ১ লাখ সিম ব্যবহারকারী নতুন করে রাজধানীতে প্রবেশ করেছিল বলে জানিয়েছেন ডাক, টেলিযোগযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তিনি বলেন, রাজধানীজুড়ে নাশকতার আগে ১৮ জুলাই ঢাকার নেটওয়ার্কে এক লাখ নতুন সিম যুক্ত হয়। বিভিন্ন স্থান থেকে এসব সিম ব্যবহারকারীরা ঢাকায় প্রবেশ করেন। সেদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত ধ্বংসযজ্ঞ চালানো হয়। সেতু ভবন, বিটিভি, মেট্রোরেল, দুর্যোগ ব্যবস্থাপনা ভবনসহ সরকারি গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয়।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর আগারগাঁওয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুনাইদ আহমেদ পলক বলেন, বেছে বেছে সরকারি স্থাপনা ও যানবাহনে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। এছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারী, পুলিশ বাহিনী এমনকি সাংবাদিকদের ওপরও হামলা করেছে সন্ত্রাসীরা।
ইন্টারনেট ইস্যুতে বিদেশে বসে অপপ্রচার চালানো হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার ইন্টারনেট বন্ধ করেনি। সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্রডব্যান্ড সেবা সচল রাখা সম্ভব হয়নি। অথচ এ বিষয়টি নিয়ে বিদেশে বসে অপপ্রচার চলছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।