মোংলা নৌঘাঁটিতে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন
বাগেরহাট সংবাদাদতা:
যথাযোগ্য মর্যাদায় বাগেরহাটের মোংলা বন্দরের নৌঘাঁটিতে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে গত জুমুয়াবার নৌবাহিনীর যুদ্ধজাহাজ সাধারণ নাগরিকদের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়, যা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। মোংলা বন্দরের উপপরিচালক মাকরুজ্জামান তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দিনের কর্মসূচির অংশ হিসেবে জুমুয়াবার বাদ ফজর দেশ ও জাতির অগ্রগতি, সশস্ত্র বাহিনীর উন্নয়ন ও স্বাধীনতা যুদ্ধে শাহাদাৎবরণকারীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এছাড়া মোংলা নেভাল জেটি দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। এ সময় নৌবাহিনীর জাহাজ পরিদর্শনে বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে। তারা নৌবাহিনীর কার্যক্রম ও সক্ষমতা সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।