অ্যান্টিবায়োটিক নিয়ে ঔষধ প্রশাসন অধিদফতরের নতুন নির্দেশনা
, ০১ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ সাদিস, ১৩৯৩ শামসী সন , ২৩ নভেম্বর, ২০২৫ খ্রি:, ০৮ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
অ্যান্টিবায়োটিকের অযৌক্তিক ব্যবহার এবং এর অনিয়ন্ত্রিত বিক্রয় বন্ধে কঠোর অবস্থান নিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর (ডিজিডিএ)।
সম্প্রতি জারি করা এক গণবিজ্ঞপ্তিতে ফার্মেসির মালিক, ফার্মাসিস্ট এবং সাধারণ জনসাধারণ- সবার জন্য বিস্তারিত ও বাধ্যতামূলক নির্দেশনা দেয়া হয়েছে।
নতুন এই নির্দেশনায় প্রধানত চিকিৎসকের ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বা বিতরণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।
ফার্মেসি ও বিক্রেতাদের জন্য কঠোর নির্দেশাবলি:
নতুন নির্দেশনা অনুযায়ী, ‘ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩’-এর ৪০(ঘ) ধারা অনুসারে নিম্নোক্ত বিষয়গুলো বাধ্যতামূলক করা হয়েছে:
প্রেসক্রিপশন ছাড়া বিক্রি নিষিদ্ধ: রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া কোনোভাবেই অ্যান্টিবায়োটিক বা প্রেসক্রিপশনভুক্ত অন্য ওষুধ বিক্রয় বা বিতরণ করা যাবে না। শুধু ওভার দ্য কাউন্টার শ্রেণির ওষুধ বিক্রির অনুমতি রয়েছে।
ক্রয়-বিক্রয়ের রেকর্ড সংরক্ষণ: অ্যান্টিবায়োটিক-জাতীয় ওষুধ ক্রয়-বিক্রয়ের তথ্যাদি অবশ্যই রেজিস্টারে সঠিকভাবে লিপিবদ্ধ করতে হবে।
ক্যাশমেমো বাধ্যতামূলক: অ্যান্টিবায়োটিক বিক্রির সময় স্পষ্ট স্বাক্ষর ও তারিখসহ ক্যাশমেমো প্রদান বাধ্যতামূলক।
পূর্ণ কোর্স সেবনের পরামর্শ: ফার্মাসিস্টদের অবশ্যই রোগীকে চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী পূর্ণ কোর্স অ্যান্টিবায়োটিক সেবনের বিষয়ে পরামর্শ দিতে হবে।
সংরক্ষণ ও মোড়ক: সব ওষুধ নির্ধারিত তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে। রেড লেবেল সংবলিত মোড়ক ছাড়া অ্যান্টিবায়োটিক বেচাকেনা থেকে বিরত থাকতে হবে।
আইনানুগ ব্যবস্থা: নির্দেশনা অমান্য করে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রয় বা বিতরণে, কিংবা বেচাকেনার তথ্য সংবলিত রেজিস্টার সংরক্ষণ না করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সাধারণ জনগণের জন্য সচেতনতামূলক পরামর্শ:
অ্যান্টিবায়োটিক প্রতিরোধের মতো মারাত্মক জনস্বাস্থ্য ঝুঁকি এড়াতে জনসাধারণের প্রতিও নির্দেশনা জারি করা হয়েছে:
প্রেসক্রিপশন ছাড়া ক্রয় নয়: রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক কেনা, সেবন বা ব্যবহার থেকে বিরত থাকতে হবে।
মেয়াদ ও ক্যাশমেমো: ওষুধ কেনার সময় অবশ্যই মেয়াদ দেখে নিতে হবে এবং বিক্রেতার স্পষ্ট স্বাক্ষর ও তারিখসহ ক্যাশমেমো সংগ্রহ করতে হবে।
সম্পূর্ণ কোর্স সেবন: সুস্থতা অনুভব করলেও চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী সম্পূর্ণ কোর্স অ্যান্টিবায়োটিক সেবন করতে হবে। পূর্ণ কোর্স সেবন না করলে জীবাণু অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী হয়ে উঠতে পারে, যা জীবন ঝুঁকিপূর্ণ করে তোলে।
নষ্ট ওষুধ ফেরত দিন: মেয়াদোত্তীর্ণ বা নষ্ট অ্যান্টিবায়োটিক মাটি, পানি বা আবর্জনার সঙ্গে না ফেলে নিকটস্থ ফার্মেসিতে ফেরত দিতে পরামর্শ দেয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি তেলের অতিরিক্ত চাহিদা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুর: ঈদযাত্রায় বৃষ্টির হানা, ২০ কিলোমিটার যানজট
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদে বাড়ি ফেরার পথে নিহত একই পরিবারের ৩ জন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেশার টাকা না পেয়ে বসতঘরে আগুন দিলো ছেলে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অনলাইন জুয়ায় ৩২ লাখ টাকা আয়, সরিয়ে দেয়া হলো সেই ওসিকে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদকে সামনে রেখে ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন পরিশোধ -বিজিএমইএ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চীনের ঈদ উপহারকে নিজেদের বলে চালিয়ে দিলো জামাত, ব্যাখ্যা দিল দূতাবাস
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেয়া হচ্ছে না, সড়কমন্ত্রীর দাবি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে -পানিসম্পদ প্রতিমন্ত্রী
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যানজট নিয়ন্ত্রণে পুলিশ-দলীয় নেতাকর্মীরা কাজ করছে -টুকু
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান থেকে বাংলাদেশিদের দেশে ফেরানো হচ্ছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












