মেহেরপুরে হিট স্ট্রোকে গৃহবধূর মৃত্যু
গাংনীতে হিট স্ট্রোকে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সকাল ৮টায় উপজেলার ষোলটাকা ইউনিয়নের রুয়েরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
স্বজনরা জানান, গত কয়েক দিন থেকে মেহেরপুর জেলায় তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সকাল থেকেই শুরু হয়েছে তীব্র তাপদাহ। এই তাপদাহের মধ্যে শিল্পি খাতুন নিজ বাড়িতে কাজ করার সময় স্ট্রোক করে মারা যায়।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্র জানায়, গত কয়েকদিন যাবৎ মেহেরপুর ও পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মেহেরপুর জেলার তাপমাত্রা ছিলো ৪২.৩ ডিগ্রি সেলসিয়াস।
তীব্র তাপদাহে শ্রমজীবী মানুষসহ সকল শ্রেণী পেশার মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।