বেশি পানি পানে উপকার নিয়ে কী বলছে বিশেষজ্ঞরা
, ১২ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৩ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ২২ এপ্রিল, ২০২৪ খ্রি:, ০৯ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
শরীরকে সঠিকভাবে সক্রিয় থাকার জন্য যেসব কাজ রয়েছে যেমন, খাবারের পুষ্টিগুণ ছড়ানো, বর্জ্য নিঃসরণ করা, তাপমাত্রা নিয়ন্ত্রণ করা এবং শরীরের ভেতরে অধিকাংশ রাসায়নিক বিক্রিয়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পানি।
পানি পানে মস্তিষ্ক, হৃৎপি- ও ফুসফুস ঠিকভাবে কাজ করে থাকে। চেহারায় বয়সের ছাপ অনেক দেরিতে পড়ে ও ওজন নিয়ন্ত্রণে থাকে। এসবসহ আরও বিভিন্ন পরামর্শ শোনা যায় পানি পান নিয়ে। তবে এমন কিছু পরামর্শ ভুল প্রমাণিত হয়েছে।
প্রাপ্ত বয়স্ক মানুষের প্রতিদিন অন্তত কী পরিমাণ পানি পান প্রয়োজন, সেটি নির্ধারণের জনপ্রিয় হচ্ছে আট বাই আট ফর্মূলা। অর্থাৎ প্রতিদিন আটবার আট আউন্স (২৪০ মিলিমিটারের কিছুটা কম) করে পানি পান করা। সাধারণত এক গ্লাসে এই পরিমাণ পানি ধরে। এ হিসাব অনুযায়ী কেউ সারাদিনে ৮ গ্লাস পানি পান করলে আট আউন্স বা দুই লিটার পরিমাণ পানি পান হয়। এর বাইরে চা, কফি, শরবতসহ অন্যান্য পানীয় তো রয়েছেই। তবে পানি পানের এই আধুনিক ফর্মূলাকে আধুনিক বিজ্ঞান সমর্থন করে না।
২০২২ সালে অ্যাবারডিন ইউনিভার্সিটির গবেষকরা জানিয়েছে, প্রতিদিন আট গ্লাস বা প্রায় দুই লিটার পানি শরীরে প্রয়োজনের থেকে বেশি হয়। একজন প্রাপ্ত বয়স্ক মানুষের জন্য দিনে পানির আদর্শ পরিমাণ হচ্ছে প্রতিদিন দেড় লিটার থেকে ১ লিটার ৮ মিলিমিটারের মতো। অর্থাৎ, প্রতিদিন ছয় থেকে সাত গ্লাস বা এর সামান্য একটু বেশি পান করলেই হবে। বিভিন্ন দেশের ২৩ জন বিজ্ঞানীর সঙ্গে সমন্বয় করে পানি পানের এই পরিমাণ ঠিক করা হয়েছে।
যারা গরম ও আর্দ্র পরিবেশে থাকেন, উচু কোথাও বসবাস করেন, অনেক কায়িক পরিশ্রম করতে হয়, ব্যায়াম করতে হয়, অন্তঃসত্ত্বা বা বুকের দুধ পান করানো নারীদের অন্যদের তুলনায় বেশি পরিমাণে পানি পান করতে হবে। এমনটাই জানিয়েছেন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞরা অনেকাংশে সম্মত হয়েছে যে, শরীর যে পরিমাণ পানি পানের সংকেত দেয়, তার থেকে বেশি তরলের প্রয়োজন হয় না। কিন্তু হ্যাঁ, তৃষ্ণা পাওয়ার পরও যদি পানি পান না করেন, তাহলে সেটি শরীরে চাপ সৃষ্টি করবে। আবার গুরুত্বপূর্ণ যে, তৃষ্ণার অনুভূতি শরীর ৬০ বছরের পর তেমন একটা সংবেদনশীল থাকে না। এ কারণে অল্প বয়সীদের তুলনায় বয়স্কদের পানিশূন্যতার সম্ভাবনা বেশি। এ ক্ষেত্রে বয়স হলে তৃষ্ণার ওপর নির্ভরশীল হওয়া যাবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি তেলের অতিরিক্ত চাহিদা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুর: ঈদযাত্রায় বৃষ্টির হানা, ২০ কিলোমিটার যানজট
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদে বাড়ি ফেরার পথে নিহত একই পরিবারের ৩ জন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেশার টাকা না পেয়ে বসতঘরে আগুন দিলো ছেলে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অনলাইন জুয়ায় ৩২ লাখ টাকা আয়, সরিয়ে দেয়া হলো সেই ওসিকে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদকে সামনে রেখে ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন পরিশোধ -বিজিএমইএ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চীনের ঈদ উপহারকে নিজেদের বলে চালিয়ে দিলো জামাত, ব্যাখ্যা দিল দূতাবাস
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেয়া হচ্ছে না, সড়কমন্ত্রীর দাবি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে -পানিসম্পদ প্রতিমন্ত্রী
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যানজট নিয়ন্ত্রণে পুলিশ-দলীয় নেতাকর্মীরা কাজ করছে -টুকু
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান থেকে বাংলাদেশিদের দেশে ফেরানো হচ্ছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)