মেহেদির সঙ্গে যা মেশালে পাকা চুল কালো হয়
, ২৫ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৬ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৫ জুন, ২০২৩ খ্রি:, ০১ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
অল্প বয়সে চুল সাদা হওয়ার কারণ-
কম বয়সেই চুল সাদা হয়ে যাওয়ার পেছনে নানা কারণ থাকতে পারে। যেমন- অস্বাস্থ্যকর জীবনযাপন এক্ষেত্রে অন্যতম কারণ। এরপর থাকতে পারে জিনগত কারণও। অনেকের ক্ষেত্রে ভিটামিনে ঘাটতি হওয়ার কারণে অসময়ে চুল সাদা হয়ে যায়। ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনে প্রকাশিত গবেষণা অনুযায়ী, আয়রন ও কপারের ঘাটতির কারণেও চুল অকালে পেকে যেতে পারে। দীর্ঘদিন রোগ ভোগের কারণেও অনেকের চুল পেকে যায়।
প্রাকৃতিক উপায়ে সাদা চুল কালো করতে যা করবেন-
মেহেদির ব্যবহার:
মেহেদির মতো প্রাকৃতিক উপাদান ব্যবহার করে উপকার পেতে পারেন। চুলের যতেœ প্রাকৃতিক ডাই হিসেবে মেহেদির ব্যবহার বেশ পুরোনো। এতে আছে ট্যানিনের মতো উপাদান। এই উপাদান হেয়ার কালারের কাজ করে। যা চুলকে কালচে বা ব্রাউনিশ আভা দেয়। তাই চুল কালো করার ক্ষেত্রে মেহেদির ব্যবহার কার্যকরী এবং নিরাপদ।
আমলকির গুণ:
চুল কালো করতে মেহেদির সঙ্গে মিশিয়ে নিন আমলকি। কারণ এতে অনেক বেশি উপকার পাবেন। আমলকিতে থাকে প্রচুর ভিটামিন ই। চুলের জন্য এই উপাদান দারুণ কার্যকরী। এছাড়া এতে থাকে ভিটামিন সি। এটি আমাদের স্ক্যাল্প ভালো রাখতে কাজ করে। বিভিন্ন গবেষণায় চুলের জন্য আমলকির উপকারিতার প্রমাণ পাওয়া গেছে। চুলের বৃদ্ধিতেও এটি কাজ করে।
মেহেদি এবং আমলকি:
মেহেদি এবং আমলকি মিশিয়ে মিশ্রণ করে মেহেদির গুঁড়া এবং আমলকির গুঁড়া নিন। এরপর এই দুই উপাদানের সঙ্গে আরও প্রয়োজন হবে চা জ্বাল দিয়ে নেওয়া পানি। একটি পাত্রে পরিমাণমতো মেহেদির গুঁড়া এবং আমলকির গুঁড়া মিশিয়ে নিন। তারপর জ্বাল দিয়ে নেওয়া চা মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন।
যেভাবে ব্যবহার করবেন:
চুলে সামান্য পানি ¯েপ্র করে এরপর প্রথমে পাকা চুলের উপর এই হেয়ার প্যাক লাগিয়ে নিন। তারপর অন্যান্য চুলেও ব্যবহার করুন। এভাবে অপেক্ষা করুন এক ঘণ্টার মতো। এবার চুল ধুয়ে ফেলুন। শ্যাম্পু করার দরকার নেই। এভাবে ব্যবহার করলে কয়েক সপ্তাহ পর্যন্ত পাকা চুল আড়ালেই থাকবে। তবে এটি দীর্ঘস্থায়ী নয়। চুল বৃদ্ধির সঙ্গে সঙ্গে সাদা চুল আবার বের হয়ে আসবে। তাই এটি নিয়মিত ব্যবহার করুন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












