মেসিডোনিয়ায় নাইটক্লাবে আগুন, নিহত ৫১
, ১৮ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২০ আশির, ১৩৯২ শামসী সন , ১৯ মার্চ, ২০২৫ খ্রি:, ৪ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
উত্তর মেসিডোনিয়ার কোচানি শহরের একটি নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকা-ে প্রাণ হারিয়েছে অন্তত ৫১ জন।
দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় গতরাত আনুমানিক আড়াইটার দিকে রাজধানী স্কোপিয়ে থেকে প্রায় ১০০ কিমি পূর্বে অবস্থিত ‘পালস’ নামের ক্লাবটিতে আগুন লাগে।
এ ঘটনায় আহত হয়েছে আরও শতাধিক মানুষ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রামাণ্যচিত্রগুলোতে দেখা গেছে, পুরো ভবনটিই আগুনে জ্বলছে, মানুষ আতঙ্কে ছোটাছুটি করছে।
সেদিন রাতে ক্লাবটিতে প্রায় দেড় হাজার মানুষ জড়ো হয়েছিলো। হঠাৎ করেই বিভীষিকায় রুপ নেয় ক্লাবটি।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্লাবের ভেতরে ব্যবহৃত আতশবাজি থেকে স্ফুলিঙ্গ ছিটকে পড়ে ফলস সিলিংয়ে আগুন লাগে এবং মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে।
সে আরও জানায়, ছাদের তৈরি উপকরণ অত্যন্ত দাহ্য ছিল। এই কারণে আগুন দ্রুত পুরো ক্লাবে ছড়িয়ে পড়ে।
দেশটির প্রধানমন্ত্রী ঘটনাটিকে জাতির জন্য এক শোকাবহ দিন বলে উল্লেখ করে বলেছে, এতগুলো তরুণ প্রাণ হারানোর এই ট্র্যাজেডি আমাদের জন্য অত্যন্ত বেদনার। সরকার পূর্ণ শক্তি নিয়ে কাজ করছে, যাতে ঘটনার কারণ নিরূপণ এবং প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া যায়।
.............................
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)