মেঘলা আকাশ আর কুয়াশা, এমন অবস্থা কয় দিন থাকতে পারে
, ০১ লা শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৪ তাসি’, ১৩৯২ শামসী সন , ০১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ১৮ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গতকাল জুমুয়াবার সকালে ছিলো আকাশ মেঘলা। কোথাও কোথাও পড়েছে ঘন কুয়াশা। সামান্য বৃষ্টিও হয়েছে দেশের দুয়েক স্থানে। তবে এতে তাপমাত্রা কমেনি। বরং রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা এক দিনের ব্যবধানে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। আবার দেশের গড় সর্বনিম্ন তাপমাত্রাও বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, এমন অবস্থা আজও থাকতে পারে। তবে আগামীকাল রবি ও সোমবার তাপমাত্রা সামান্য কমতে পারে।
গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। আগেরদিন এখানে ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। নওগাঁর বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল দেশের কয়েকটি স্থানে বৃষ্টি হয়েছে। এর মধ্যে কুমিল্লায় ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এটা সকাল ছয়টার মধ্যে হয়েছে। তবে ছয়টার পর নোয়াখালীর মাইজদিতে সামান্য বৃষ্টি রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরে।
আবহাওয়া অধিদপ্তরের বার্তায় বলা হয়েছে, রাত থেকে ঘন কুয়াশা পড়তে পারে। তা আজ সকালেও কিছু এলাকায় থাকতে পারে। আর এ কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন ও সড়ক যোগাযোগ সামান্য ব্যাহত হতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জনসংখ্যাকে মানবসম্পদে রুপান্তর করতে হবে -শিক্ষামন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জিয়াউল আহসানের বিচার বিলম্বের চেষ্টা চলছে -চিফ প্রসিকিউটর
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বঙ্গোপসাগরে জ্বালানি আছে নিশ্চিত, উত্তোলনের সিদ্ধান্ত সরকারের
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে -খাজা আসিফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেই কুমির ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অন্য দেশ থেকে ভিসা নিয়ে বাংলাদেশিদের পাচার ও বিক্রি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হলো এমপিপুত্রকে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তারেক রহমানের চীন সফরে কৌশলগত সম্পর্ক আরও গভীর হবে, আশা বেইজিংয়ের
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারা দেশে ৩৪৫৭টি সোলার ইরিগেশন বসানো হয়েছে -জ্বালানিমন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে পত্রিকা ১৪৩৬ ও অনলাইন নিউজ পোর্টাল ৪৭৪টি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অনুমোদন প্রক্রিয়া ‘সহজ’ হচ্ছে, ১৪ দিনে ব্যবসা শুরু করা যাবে -বাণিজ্যমন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)