গোশতের দাম কম, সুন্দরবনে বেড়েছে হরিণ শিকার
গরু ও খাসির তুলনায় হরিণের গোশতের দাম কম হওয়ায় সুন্দরবনের আশপাশের এলাকায় এই বন্যপ্রাণীর গোশতের চাহিদা বাড়ছে। এ অবস্থায় সেখানে বেড়ে গেছে হরিণ শিকার।
সুন্দরবনের কোলঘেঁষা কয়রা, দাকোপ ও পাইকগাছা, শ্যামনগর, মোংলা ও শরণখোলার মানুষ বেশি হরিণ শিকার করে। এসব এলাকায় হরিণের প্রতিকেজি গোশত ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। আর জেলা শহরে এক হাজার থেকে দুই হাজার টাকা।
নাম প্রকাশে অনিচ্ছুক সুন্দরবনঘেঁষা মহেশ্বরীপুর ইউনিয়নের কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, স্থানীয় পদ্ধতিতে গোশত, চামড়া, মাথাসহ অঙ্গ-প্রত্যঙ্গ সংরক্ষণ করে পাচার করে শিকারিরা। তাদের সঙ্গে যোগাযোগ থাকে এজেন্ট-ব্যবসায়ীদের। এই এজেন্টদের মাধ্যমে কখনও অগ্রিম অর্ডার, আবার কখনও গোশত এনে তারপর বিক্রি করা হয়। এই চক্রের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পৌঁছে যায় হরিণের গোশত।
ক্রেতারাও অনেক সময় প্রতারণা ভেবে হরিণ নিজ চোখে না দেখে গোশত কিনতে চান না। তাই শিকারিরা জীবন্ত হরিণ লোকালয়ে এনে জবাই করে। সরকারীভাবে অবৈধ জেনেও হরিণের গোশত কেনেন মানুষ।
ধনাঢ্য ব্যক্তিরা হরিণের গোশত দিয়ে উৎসব পালন করেন। কেউ কেউ স্বজনদের হরিণের গোশত উপহার দেন। হরিণের চামড়া-শিং সৌখিন ব্যক্তিরা সংগ্রহ করে ড্রইংরুম সাজান।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।