‘মৃত্যুমুখী ইসরাইলের সঙ্গে গাঁটছড়া মানে পরাস্ত ঘোড়া নিয়ে জুয়া খেলা’
ইরানের আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছে, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জুয়া খেলায় জড়িত হয়েছে যেসব সরকার তারা এ খেলায় হেরে যাবে, কারণ তারা পরাজিত ঘোড়া নিয়ে জুয়া খেলছে। সে এ ধরনের পদক্ষেপকে অপ্রত্যাশিত হিসেবে তুলে ধরে বলেছে, তাদের উচিত নয় এমন ভুল করা। পরাজয় তাদের জন্য অপেক্ষা করছ -এমন মন্তব্য করে ইরানের সর্বোচ্চ নেতা বলেছে, কারণ ফিলিস্তিনি আন্দোলন এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি অগ্রসর ও প্রাণবন্ত এবং ইসরাইল বিদায়ের পথে ও মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে।
দখলদার বিরোধী, নির্যাতন-বিরোধী ও ইহুদিবাদ-বিরোধী সংগ্রামে জড়িত ফিলিস্তিনি তরুণদের অতীতের তুলনায় বেশি প্রস্তুতি ও প্রফুল্লতার কথা তুলে ধরে ইরানের নেতা আরও বলেছে, ইসরাইল নামক ক্যান্সারটি আল্লাহর ইচ্ছায় ফিলিস্তিনি জনগণ ও গোটা পশ্চিম এশিয়া অঞ্চলের প্রতিরোধকামী শক্তিগুলোর হাতে নির্মূল হবে। এটা স্পষ্ট ইহুদিবাদী ইসরাইল এখন অতীতের যে কোনো সময়ের তুলনায় বেশি দুর্বল। প্রথমত: ইসরাইল বিরোধী প্রতিরোধ শক্তিগুলো এখন অতীতের তুলনায় অনেক বেশি শক্তিশালী। ইসরাইল বার বার তাদের মোকাবেলায় ব্যর্থ হচ্ছে এবং পরাজয়ের স্বাদ পেতে বাধ্য হচ্ছে। ফলে ইসরাইলি দখলদারদের এক বিপুল অংশ ইসরাইল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং বিদেশী বিনিয়োগকারীরাও হতাশ হয়ে সেখানে তাদের প্রকল্প বাতিল করছে। দ্বিতীয়ত: ইসরাইলি শাসক-গোষ্ঠীর মধ্যে ঘরোয়া দ্বন্দ্বের কারণেও হতাশা ছড়িয়ে পড়ছে ইহুদিবাদী দখলদারদের মধ্যে। এ অবস্থায় নিরাপত্তার আশায় ইসরাইলের সঙ্গে আপোস-রফা করা মানে বিলুপ্ত হতে যাওয়া কোনো কিছুর সঙ্গে নিজেকে যুক্ত করা অথবা সাগরের উত্তাল জোয়ারকে ঠেকানোর জন্য বালির বাঁধ দেয়ার মতই মারাত্মক বোকামি ছাড়া অন্য কিছু নয়। স্বার্থপর কোনো কোনো আরব সরকার সামান্য কিছু সুবিধা পাওয়ার আশায় ইসরাইলের মত চরম মুসলিম-বিরোধী শক্তির সঙ্গে গাঁটছড়া বাধলেও শিগগিরই বুঝতে পারবে যে ইসরাইল একটি অবিশ্বস্ত অবৈধ সরকার ও ইহুদিবাদী শাসকগোষ্ঠী ওয়াদা ভঙ্গ করতে অভ্যস্ত এবং তাদের মধ্যে থাকা চরমপন্থীরা নীল নদ থেকে ফোরাত পর্যন্ত ইসরাইলি শাসন বিস্তৃত করার ষড়যন্ত্র বা নীল-নক্সা ত্যাগ করতে প্রস্তুত নয়।
অন্যদিকে সংগ্রামী ফিলিস্তিনিরাও তাদের অধিকার পুরোপুরি আদায় না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাবেই। ফলে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সচেষ্ট এইসব স্বার্থপর গোষ্ঠী মুসলিম জাতিগুলোর কাছে বিশ্বাসঘাতক হিসেবে এক সময় শাস্তি পাবে অথবা রাজ্য ও ক্ষমতা হারিয়ে ইতিহাসের কেবল আস্তাকুড়ে ঠাঁই পাবে। সাম্প্রতিক সময়ে সৌদি সরকার ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক জোরদারের প্রচেষ্টা চালাচ্ছে।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।