মূল্য বাড়লেও বাংলা বাজারের নৌকার কদর বেশি
, ১২ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৭ সামিন, ১৩৯১ শামসী সন , ২৫ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ১০ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
তবে নৌকা তৈরির সরঞ্জামের দাম বাড়ায় দিন দিন বেড়েই চলছে নৌকার দাম। তারপরও পেশা ও প্রয়োজনের তাগিদে নতুন নতুন মাছ ধরার নৌকার চাহিদা কখনও কমেনি বলে দাবি এর কারিগরদের।
বরিশালের হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকায় যুগের পর যুগ ধরে বিভিন্ন ধরনের মাছ ধরার নৌকা তৈরি করা হয়ে থাকে। এখানকার তৈরি নৌকা দিয়ে মাছ শিকারে যান জেলেরা।
নৌকার কারিগর মোজাম্মেল হক বলেন, কদর কমেনি মাছ শিকারের কাজে ব্যবহৃত নৌকার, তবে কাঠসহ নৌকা তৈরির সব সামগ্রীর মূল্য বাড়ায় তুলনামূলক কমেছে কারিগরদের শ্রমের মজুরি।
এই এলাকার তৈরী নৌকার আলাদা কদর রয়েছে জেলেদের কাছে। অত্যন্ত টেকসই, মজবুত ও ভালো মানের হওয়ায় চাহিদাও ব্যাপক। আর এখানকার তৈরি নৌকা মেহগনি গাছের হওয়ায় এগুলো দীর্ঘস্থায়ীও হয়। তবে চাহিদা অনুযায়ী অন্য গাছের কাঠও নৌকা তৈরিতে ব্যবহার করি। তবে কাজের মান ভালো থাকলেও কারিগরদের তথ্যমতে শ্রমিক মজুরী কিছুটা কম। নৌকা তৈরীতে প্রতিদিন একজন শ্রমিক মজুরি ৫ থেকে সর্বোচ্চ ৮শ’ টাকা পর্যন্ত পায়।
তিনি বলেন, এখানে চিকন বা ছোট ডালি আর মোটা বা বড় ডালি এ দুই ধরনের মাছ ধরার কাজ বেশি হয়। সেক্ষেত্রে চিকন ডালি অর্থাৎ ২৫-২৬ হাত লম্বা নৌকার মূল্য ৮০ হাজার থেকে দুই লাখ পর্যন্ত পড়ে যায়, আবার ৪০-৫০ হাত লম্বা নৌকার মূল্য পাঁচ থেকে আট লাখ পর্যন্ত পড়ে যায়।
২৫-২৬ হাত একটি নৌকা বানাতে ২০-২৫ দিন সময় লাগে। সারাবছরই বাংলা বাজারে আমরা নৌকা তৈরির কাজ করি। বিক্রিও সারা বছর ধরে হয়। তবে মৌসুমে ২০-৩০টি নৌকা বিক্রি হলে বছরটা ভালো যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












