মুসলিম নৌশক্তি :
মুসলিম নৌশক্তির সূচনার উপাখ্যান
, ২৪ নভেম্বর, ২০২২ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) ইতিহাস
সম্মানিত দ্বীন ইসলাম পরবর্তী যুগে মিসর ও সিরিয়ার উপকূলে যখন ইসলামী পতাকা উড্ডীন হলো এবং মুসলমানরা রোমকদের যুদ্ধ জাহাজ ও সমুদ্র যুদ্ধ সম্পর্কে ধারণা পেলেন তখন সম্মানিত খিলাফত মুবারক এবং রোমকদের শায়েস্তা করতে নৌবাহিনী গড়ে তোলার প্রয়োজনীয়তা উপলব্ধি হলো।
হযরত মুয়াবিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি সে সময় সিরিয়া ও পশ্চিম জর্দান বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন। তিনি ছিলেন একজন দক্ষ এবং কৌশলী বীর সেনানী। রোমক বাহিনীর সাথে উনার প্রায়ই মুকাবিলা করতে হতো। রোমকরা সাধারণত সমুদ্র উপকূল দিয়ে হামলা করতো। তাদের আলাদা নৌবাহিনী ছিলো। তবে মুসলমানগণ সবসময়ই তাদের সমুচিতভাবে পরাজিত করতেন। তবে রোমকদের প্রতিরোধ করতে হযরত মুয়াবিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি একটি শক্তিশালী ও সুসংগঠিত নৌবাহিনী তৈরীর প্রয়োজনীয় অনুভব করতে লাগলেন। আমিরুল মুমিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার সম্মানিত খিলাফতকালে হযরত মুয়াবিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি নৌবাহিনী গঠিনের প্রস্তাব দিয়ে চিঠি মুবারক প্রেরণ করলেন। তখন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম তিনি ব্যাপক যাচাই-বাছাই করে নৌবাহিনী গঠনের অনুমতি মুবারক প্রদান করলেন। তবে শর্ত দিলেন যে, যারা স্বেচ্ছায় নৌবাহিনীতে যুক্ত হবে কেবলমাত্র উনাদের দিয়েই নৌযুক্ত করা যাবে।
২৮ হিজরীতে মূলত মুসলিম নৌবাহিনীর গোড়াপত্তন হয়। ইতিহাসে মুসলিম নৌবাহিনীর প্রতিষ্ঠাতা হিসেবে হযরত আমীরে মুয়াবিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার নাম মুবারক স্বর্ণাক্ষরে লিখিত রয়েছে। তিনি মুসলিম নৌবাহিনী গঠন করে সর্বপ্রথম সাইপ্রাস দ্বীপে অভিযান চালান। সাইপ্রাসবাসীরা তখন হযরত মুয়াবিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার নিকট সন্ধি করে এবং জিযিয়া প্রদানে সম্মত হয়। নৌবাহিনী গঠনের পর প্রথম বিজয়েই মুসলমানগণ উনাদের উৎসাহ-উদ্দীপনা বৃদ্ধি পায়। এরপর মুসলিম বাহিনীকে আরো শক্তিশালীরুপে গঠন করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আমিরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার নৌবাহিনী গঠন এবং বিজিত এলাকার সংক্ষিপ্ত বর্ণনা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত নিযামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফ প্রাঙ্গণে বসন্ত পঞ্চমী উৎসবের বানোয়াট ইতিহাসের ব্যবচ্ছেদ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অশ্লীল চিত্র দেখা ও তৈরিতে যে সমস্ত বিধর্মী রাষ্ট্র শীর্ষে...
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধর্মীদের কুকীর্তিগুলো লিখিত রূপ দেয়নি কোনো লেখক, ফলে তাদের অপকীর্তিগুলো মুসলমানদের জানার আড়ালেই থেকে যাচ্ছে
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি বিধর্মী-কাফির, মুশরিকরা কতবেশি বিদ্বেষ পোষণ করে তার একটি উদাহরণ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম উনার থেকে বর্তমান মুসলিম দেশগুলোর বিধর্মীপ্রীতিতে মত্ত শাসকগোষ্ঠীর শিক্ষা গ্রহণ করা উচিত
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম তিনি এক ছোট্ট কুটিরে খুঁজে পেলেন গরিব কিন্তু বেমেছাল তাক্বওয়াধারী এক পুত্রবধু
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খলীফাতুল মুসলিমীন সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম উনার ইলম মুবারক
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি অনন্য খুছুছিয়ত মুবারক আর বাবুল ইলমী শানে মহীয়ান
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্ব সভ্যতায় মুসলমানদের অবদান: ইলম অর্জন ও প্রচার প্রসার (৪র্থ পর্ব)
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্দর দখলদার, নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানী, বিশ্ব সন্ত্রাসী ইহুদী দস্যুদের দোসর ডিপি ওয়ার্ল্ড এর পরিচিতি এবং উদ্দেশ্য (১৪)
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ব সভ্যতায় মুসলমানদের অবদান: ইলম অর্জন ও প্রচার প্রসার (৩য় পর্ব)
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












