মুসলিম দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞার পথে ট্রাম্প
, ২৪ শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৮ ছামিন, ১৩৯২ শামসী সন , ২৫ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১১ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে পুরোনো নিষেধাজ্ঞাগুলোকে পুনর্বহাল করার পথে হাঁটছে ট্রাম্প। ধারণা করা হচ্ছে, এবারও সে আরব ও মুসলিম দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের পথে হাঁটছে। গত সোমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর তার জারি করা একটি আদেশ থেকে এ ধরনের শঙ্কা করছে মানবাধিকার সংগঠনগুলো।
এদিকে অবৈধ অভিবাসন ও শরণার্থীদের বিষয়ে দিন দিন আরও কঠোর হতে যাচ্ছে ট্রাম্প। সে মেক্সিকো সীমান্তে ১ হাজার ৫০০ সেনাসদস্য, উড়োজাহাজ ও হেলিকপ্টার পাঠানোর উদ্যোগ নিয়েছে। এ ছাড়া এই সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ ঠেকাতে সহায়তার জন্য ১০ হাজার সেনা পাঠানোর পরিকল্পনা করেছে সে।
মুসলিম দেশগুলো নিয়ে শঙ্কা:
রয়টার্সের খবরে বলা হয়েছে, ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই একটি আদেশে স্বাক্ষর করেছে ট্রাম্প। ওই আদেশে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রকে বিদেশি সন্ত্রাসী, অন্যান্য জাতীয় নিরাপত্তা এবং জননিরাপত্তার হুমকি থেকে রক্ষা করা হবে। এ জন্য ৬০ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। কোন কোন দেশের নাগরিকেরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করলে দেশটির জন্য হুমকি হবে, এমন সব ত্রুটি খুঁজে দেখবে মার্কিন পররাষ্ট্র, গোয়েন্দা, বিচার ও হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর।
এই আদেশের পর চটেছে যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংগঠন আমেরিকান-আরব অ্যান্টি-ডিসক্রিমিনেশন কমিটি (এডিসি)। তারা বলছে, আবারও মুসলিম ও আরব দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য এই আদেশে স্বাক্ষর করেছে ট্রাম্প।
২০১৬ সালে প্রথমবার ক্ষমতায় এসেছিলো ট্রাম্প। সেবারও এমন আদেশের পরই মুসলিম ও আরব দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা বিষয়টিতে বৈধতা দিয়েছিল কর্তৃপক্ষ। এডিসি বলছে, এবার ট্রাম্প যে আদেশে স্বাক্ষর করেছে তার ভিত্তিতে অনেকের ভিসা আবেদন বাতিল এবং অনেককে দেশটি থেকে বের করে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। তবে এই পরিস্থিতিতে যাতে কাউকে না পড়তে হয় সে জন্য একটি হটলাইন চালু করেছে এডিসি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিএসএফের পুশইন করা ১২ জনকে ঢুকতে দেয়নি বিজিবি-স্থানীয়রা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যৌথ অভিযানের মধ্যেই বিএনপি নেতাকে গুলি করে হত্যা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সোনার দুলের লোভে ৬ বছরের শিশুকে হত্যা, প্রতিবেশী দম্পতি আটক
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অর্ধশত গাছ কেটে গোপনে বিক্রির অভিযোগ জামাত ও লীগ নেতার বিরুদ্ধে
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিম্ন আয়ের মানুষের ওপর করের বোঝা বেশি -সিপিডি
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এখনও একটি বিশেষ মহল ষড়যন্ত্র করছে, ইন্ধন জোগাচ্ছে পাশর্^বর্তী দেশ -দুদু
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ইসলামী’ ব্যাংকের আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান গভর্নরের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু নভেম্বরে -বিদ্যুৎমন্ত্রী
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে -অর্থমন্ত্রী
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উত্থাপিত বাজেট সম্পূর্ণ ‘ক্রিয়েটিভ’ -ফখরুল
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ছয় বছর ধরে বন্ধ শ্যামপুর চিনিকল, মুখ থুবড়ে পড়েছে গ্রামীণ অর্থনীতি
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নতুন পে স্কেলে কার বেতন কত?
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)