বন্ধ হচ্ছে কারখানা বাড়ছে বেকারত্ব
, ২৪ শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৮ ছামিন, ১৩৯২ শামসী সন , ২৫ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১১ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
একের পর এক কারখানা বন্ধ হওয়ায় বাড়ছে বেকারত্ব ও শ্রমিক অসন্তোষ। অসহায় শ্রমিকরা কারখানা ভাঙচুর, অগ্নিসংযোগ করছে, জড়িয়ে যাচ্ছে নানা অপরাধে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শ্রমিক অসন্তোষ, ঋণের উচ্চ সুদহার, কাঁচামাল আমদানির জন্য চাহিদামতো এলসির (ঋণপত্র) অভাব, জ্বালানিসংকট, গ্যাসের দাম বৃদ্ধি, নিরবচ্ছিন্ন বিদ্যুতের অভাব, শ্রমিকের মজুরি বৃদ্ধির ফলে উৎপাদন খরচ বাড়ায় অনেকে প্রতিযোগিতায় টিকতে পারছেন না। আবার অনেক উদ্যোক্তা শ্রমিকদের বেতন-ভাতা দিতে না পেরে কারখানা বন্ধ করে দিয়েছেন।
ব্যবসায়ীরা বলেছেন, এসব কিছুর জেরে গত এক বছরে ১৪০টি কারখানা বন্ধ হয়ে বেকার হয়েছে ৯৪ হাজার কর্মী। সম্প্রতি বেক্সিমকো গ্রুপের ১৬টি পোশাক কারখানার ৩৮ হাজার কর্মী ছাঁটাই করা হয়েছে। সব মিলিয়ে বন্ধ ১৫৫ কারখানায় ১ লাখ ৩৪ হাজার কর্মী চাকরি হারিয়েছে।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) জানিয়েছে, এক বছরে সংগঠনটির সদস্যভুক্ত ৭৬টি পোশাক কারখানা বন্ধ হয়ে ৫১ হাজার কর্মী চাকরি হারিয়েছে। বেতন দিতে পারছে না আরও দেড় শতাধিক কারখানা।
৫০টির বেশি কারখানা বন্ধের খবর দিয়েছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)। এতে বেকার হয়েছে ৩৫ হাজার শ্রমিক।
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)-এর ১৪টি বৃহৎ কারখানা পুরোপুরি বন্ধ হওয়ায় ৮ হাজার কর্মী চাকরি হারিয়েছে।
এদিকে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৬টি কারখানার কর্মচারী ও শ্রমিকরা ২২ জানুয়ারি বিকাল থেকে গাজীপুর মহানগরের কাশিমপুরে চন্দ্রা-নবীনগর মহাসড়কে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে শ্রমিকরা গ্রামীণ ফেব্রিকস অ্যান্ড ফ্যাশনসের ফটক ভেঙে ভিতরে ঢুকে আগুন ধরিয়ে দেয়। গাজীপুর মহানগর পুলিশের এক
সূত্র জানান, শ্রমিকরা বাস, ট্রাক, কাভার্ড ভ্যানসহ চার-পাঁচটি যানবাহনে আগুন দিয়েছে। ভাঙচুর করেছে ১৫-২০টি যানবাহনের জানালার কাচ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেন, পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির যখন আয় থাকে না তখন তারা কর্ম খোঁজেন। সঞ্চিত অর্থ থাকলে সেটা দিয়ে আবার ঋণ করে খরচ মেটান। সব উপায় যখন বন্ধ হয়ে যায়, তখন তারা নানা অপরাধে জড়িয়ে যান। জীবনের এ অবস্থায় বেঁচে থাকার জন্য তারা অপরাধমুখী হন। দ্রুত সময়ের মধ্যে বেকার শ্রমিকদের তালিকা করে তাদের স্বল্পমূল্যে অথবা বিনামূল্যে খাবারের ব্যবস্থা সরকারকেই করতে হবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হিমাগারের ভাড়া বাড়ানোর প্রতিবাদে আলুচাষি-ব্যবসায়ীদের বিক্ষোভ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি চাকরিতে সাড়ে ৪ লাখের বেশি পদ শূন্য, নিয়োগে মহাপরিকল্পনা
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চলতি বছরের শেষে ৩র্য় টার্মিনাল উদ্বোধন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুন্সিগঞ্জে দেশের প্রথম ‘ক্যাশলেস কারাগার’ চালু
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক -রাশেদ খাঁন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেউ বিশৃঙ্খলা করলে ঝুঁকির মধ্যে পড়বে
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি -অর্থমন্ত্রী
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিতর্ক চর্চাকে শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্তির বিষয়ে আগ্রহী তথ্যমন্ত্রী
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘দেশের যেকোনও স্থানে হাইকোর্টের অধিবেশন বসাতে পারেন প্রধান বিচারক’
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)