মুসলিমবিদ্বেষ: বিহারে মুসলিম বিধায়কের সংখ্যা প্রায় অর্ধেক হয়ে গেলো!
, ১৭ নভেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
বিহার বিধানসভায় মুসলিম প্রতিনিধিত্ব এবার সাত দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ২৪৩ আসনের মধ্যে মাত্র ১০ জন মুসলিম বিধায়ক নির্বাচিত হয়েছেন। রাজ্যের মোট জনসংখ্যার ১৭.৭ শতাংশ মুসলিম হলেও তাদের আনুপাতিক প্রতিনিধিত্ব এবার বড়ভাবে কমেছে। শাসক এনডিএ এবং বিরোধী মহাগঠবন্ধন, দুই পক্ষই আগের তুলনায় কম মুসলিম প্রার্থী দেয়। যারা প্রার্থী হয়েছিলেন, তাদের বেশির ভাগই পরাজিত হয়েছেন। নির্বাচিত ১০ জনের মধ্যে পাঁচজনই আসাদউদ্দিন ওয়েইসির মিম দলের, যা এবার সবচেয়ে বেশি মুসলিম বিধায়ক দিয়েছে।
মুখ্যমন্ত্রী নীতেশের জেডিইউ চারজন মুসলিমকে টিকিট দিয়েছিলো। কিন্তু জয় পেয়েছেন কেবল মুহম্মদ জামা খান। গতবার বিএসপি থেকে জিতলেও এবার জেডিইউ-তে যোগ দেন তিনি।
এনডিএ-র শরিক এলজেপির একমাত্র মুসলিম প্রার্থীও হেরেছেন। অন্যদিকে আরজেডি ও কংগ্রেসের দু’জন করে মুসলিম প্রার্থী জিতেছেন।
২০২০ সালের বিধানসভায় মুসলিম বিধায়ক সংখ্যা ছিলো ১৯ এবং ২০১৫ সালে ছিলো ২৪। সেই তুলনায় এবার মুসলিম প্রতিনিধিত্ব পাঁচ শতাংশেরও নিচে নেমে এসেছে, যা বিহারের রাজনৈতিক ভারসাম্যে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। সূত্র: পূবের কলম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিনি শিশুদের পড়াশোনায়ও বাধা দিচ্ছে ইসরায়েল
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘সামরিক ও রাজনৈতিক-উভয় দিক থেকেই যুদ্ধে জিতেছে ইরান’
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গোপনে ইরানের পাইলটদের আটকের অভিযোগ অস্বীকার কাতারের
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রতিটি মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার -ইরানের সেনাপ্রধান
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন খোয়া, ক্ষতি ১.৩ বিলিয়ন ডলারের বেশি
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন গণমাধ্যমে খামেনি-ঘনিষ্ঠের সাক্ষাৎকার: পারমাণবিক হামলা হলে সব মার্কিন ঘাঁটি দখল
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফিলিস্তিনিদের পানি কেড়ে নিচ্ছে ইসরায়েলি সেটেলারগুলি
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফিলিস্তিনিদের বাড়ি অবরোধ করলো ইসরায়েলি দখলদার বসতি স্থাপনকারীগুলো
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুদ্ধজাহাজ থেকে ঝাঁপ দিতে চাইছে মার্কিন নাবিকরা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘প্রতিবেশীদের ওপর আক্রমণের জন্য ইরাকের মাটি ব্যবহার নয়’
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সাড়ে ৭ লাখ অ্যাকাউন্ট বন্ধ
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)