মুসলিমদের ঐক্য ও সংহতি বাড়ানোর লক্ষ্যে গাম্বিয়ায় ওআইসির সম্মেলন শুরু
, ২৭ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৮ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ০৭, মে, ২০২৪ খ্রি:, ২৪ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুলে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ১৫তম শীর্ষ সম্মেলন শুরু হয়েছে।
শনিবার এ সম্মেলন শুরু হয় বলে বার্তাসংস্থা আনাদোলু অ্যাজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
সম্মেলনের আগে ওআইসি এক বিবৃতিতে জানিয়েছে, ওআইসি এবং তার বাইরের ৫৭টি সদস্য দেশের বিশ্ব নেতারা এতে অংশ নেবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে তুরস্কের প্রতিনিধিত্ব করছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
ওআইসি বিবৃতিতে বলেছে, সমষ্টিগতভাবে মুসলিমদের ওপর চাপের চ্যালেঞ্জ মোকাবেলা এবং সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা ও সংহতি সম্প্রসারণে ঐক্যকে শক্তিশালী করাই শীর্ষ সম্মেলনের লক্ষ্য।
এতে আরো বলা হয়েছে, ‘শীর্ষ সম্মেলনের লক্ষ্য আমাদের অভ্যন্তরীণ অর্থনীতি প্রসারিত করা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলোকে পুনরুজ্জীবিত করা ছাড়াও বিশ্বের সাথে গাম্বিয়ান এবং আফ্রিকান সংস্কৃতির সম্পদ ভাগ করার সুযোগ নেয়া।’
‘টেকসই উন্নয়নের জন্য সংলাপের মাধ্যমে ঐক্য ও সংহতি বাড়ানো’ প্রতিপাদ্য নিয়ে রোববার পর্যন্ত অনুষ্ঠিত এই শীর্ষ সম্মেলনটি বৈশ্বিক সমস্যাগুলো, বিশেষ করে ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি এবং গাজা উপত্যকায় চলমান দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলি যুদ্ধ। যে যুদ্ধে এখন পর্যন্ত ৩৪ হাজারের বেশি মানুষ শহীদ হয়েছে।
সূত্র : মিডেল ইস্ট মনিটর
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আল-আকসায় দখলদারদের কর্মকান্ডে সতর্ক করলেন আল-আকসার খতিব
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের বিরুদ্ধে যুদ্ধের কোনো কৌশলই ছিলো না ড্রাম্প সরকারের - মার্কিন কংগ্রেস সদস্য
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সামরিক যুদ্ধে ব্যর্থ আমেরিকা পরবর্তী পরাজয়ের নাম দিয়েছে অর্থনৈতিক-যুদ্ধ’
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কাশ্মীর নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্য ‘দায়িত্বজ্ঞানহীন’
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চরম দুর্দশা নিয়ে অবশেষে পশ্চিম এশিয়া ছেড়ে পালালো মার্কিন রণতরী
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শক্তিশালী ঝড়ে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্য, ৯ দিন ধরে বিদ্যুৎহীন
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ভেতর থেকে ভেঙে পড়াই ইসরায়েলের পরিণতি’
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বড় যুদ্ধের শঙ্কা, অস্ট্রেলিয়ায় ফের চালু হচ্ছে শতবর্ষী টাংস্টেন খনি
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধে মার্কিন সেনা হতাহতের আসল তথ্য লুকোচুরি, পেন্টাগনে অস্বস্তি
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুদ্ধে আরও মারাত্মক অস্ত্র ব্যবহারের হুমকি ইরানের
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পেরুতে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)