শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

টেসলার পুরো সুপারচার্জার বিভাগকে ছাঁটাই

এ্যাডমিন প্রকাশ: সোমবার, ৬ মে, ২০২৪, সকাল ৪:১৫
আল ইহসান ডেস্ক:
বিদ্যুৎ চালিত গাড়ি (ইভি) নির্মাতা প্রতিষ্ঠান টেসলা সাম্প্রতিক সময়ে একাধিক কাটছাঁটের মধ্যে যাচ্ছে। এর মধ্যে নতুন খবর হলো সুপারচার্জার বিভাগের পুরো দলকে ছাঁটাই করেছে ইলোন মাস্কের প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রভিত্তিক টেসলার সুপারচার্জার বিভাগের কর্মীরা এ তথ্য জানিয়েছে। খবর বিবিসি।
বিশ্বব্যাপী টেসলার ৫০ হাজারেরও বেশি সুপারচার্জার রয়েছে। বিস্তৃত পরিসরে পরিচালনার মাধ্যমে ইভির জন্য বিশ্বের বৃহত্তম দ্রুত চার্জিং নেটওয়ার্কে পরিণত হয়েছে এ প্লাটফর্মগুলো।
টেসলার সিইও ইলোন মাস্ক সম্প্রতি এক ঘোষণায় জানায়, কোম্পানিটির কর্মী সংখ্যা ১০ শতাংশ কমানো হবে। মূলত প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলো মূল্য কমিয়ে দেয়ায় সে পথে হাঁটতে হচ্ছে টেসলাকে। তীব্র প্রতিযোগিতার এ প্রভাব কোম্পানিটির আয় থেকে পুরো ব্যবস্থাপনায় প্রভাব ফেলেছে।
সুপারচার্জার বিভাগের মূল কাজ হলো চার্জারের নকশা প্রণয়ন ও বিশ্বব্যাপী প্রয়োগে দেখভাল করা। এ বিভাগের বেশকিছু কর্মী ছাঁটাইয়ের ব্যাপারটি নিশ্চিত করেছে। এ সিদ্ধান্তে কয়েকশ কর্মী প্রভাবিত হয়েছে। টেসলার স্ট্র্যাটেজিক চার্জিং প্রোগ্রামের প্রধান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছে, পুরো দলকেই চলে ছাঁটাই করা হয়েছে।
এদিকে সুপারচার্জার বিভাগের কাটছাঁটের পাশাপাশি ফার্মের সম্পূর্ণ পাবলিক পলিসি ইউনিটও পরিবর্তন করা হবে বলে ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে। তবে বিশেষজ্ঞরা টেসলার এ সিদ্ধান্ত সম্ভাব্য ক্রেতাদের আস্থার ওপর প্রভাব ফেলবে বলে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, এসব ঘটনায় ভবিষ্যতে টেসলা ব্যবসায়িক ক্ষতির মুখে পড়তে পারে।
টেসলার চার্জিং নেটওয়ার্ক ইভি খাতে শীর্ষস্থানীয় অবস্থানে রয়েছে, যা প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোও ব্যবহার করে আসছে। তবে সম্প্রতি উত্তর আমেরিকার বেশ কয়েকটি গাড়ি নির্মাতার সঙ্গে এনএসিএস চার্জিং স্ট্যান্ডার্ড চুক্তি থেকে সরে এসেছে টেসলা। ফলে ওইসব কোম্পানি টেসলার চার্জিং সুবিধা ব্যবহার করতে পারবে না।
মার্কিন নিয়ন্ত্রকদের কাছে থাকা তথ্যানুযায়ী, টেসলায় গত বছরের শেষের দিকে ১ লাখ ৪০ হাজারের বেশি কর্মী ছিল। ২০২১ সালের শেষের দিকে এ সংখ্যা প্রায় এক লাখ।
এদিকে সাম্প্রতিক সময়ে ব্যাপক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে টেসলা। যার প্রভাব পড়েছে কোম্পানির আয় ও মুনাফায়। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ২০২৩ সালের একই সময়ের তুলনায় অটোমোটিভ খাতে বিক্রি কমেছে ১৩ শতাংশ। সামগ্রিকভাবে বিক্রি কমেছে ৯ শতাংশ। মার্চে শেষ হওয়া প্রান্তিকে প্রতিষ্ঠানটির মুনাফা ১১৩ কোটি ডলারে পৌঁছেছে। আগের বছর একই সময়ে মুনাফা করেছিল ২৫১ কোটি ডলার। এছাড়া চলতি বছরে প্রতিষ্ঠানটির শেয়ারদরের পতন হয়েছে ৩২ শতাংশ।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান ১ দিন আগে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র ১ দিন আগে নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স… ১ দিন আগে ‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প ‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প ১ দিন আগে এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার ১ দিন আগে জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ… ১ দিন আগে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা ১ দিন আগে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক বিপর্যয় বাড়িয়ে তুলছে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক বিপর্যয় বাড়িয়ে তুলছে ২ দিন আগে ‘নেতানিয়াহু ও আইজেনকোট দু’টাই সন্ত্রাসী’ ‘নেতানিয়াহু ও আইজেনকোট দু’টাই সন্ত্রাসী’ ৩ দিন আগে হামাসের বীরত্ব: হামাসের বীরত্ব: ৩ দিন আগে সাগরে প্রতিদিন সক্রিয় প্রায় ১০০ চীনা যুদ্ধজাহাজ, উদ্বেগে যুক্তরাষ্ট্র আল ইহসান ডেস্ক: এশিয়ার অন্যতম ব্যস্ত বাণিজ্য ও নৌপরিবহন রুটগুলোতে প্রতিদিন প্রায় ১০০টি চীনা নৌবাহিনীর জাহাজ … ৩ দিন আগে ইয়েমেনে সেনা পাঠাচ্ছে না সিরিয়া, জানালো দামেস্ক আল ইহসান ডেস্ক: সৌদি আরবের সঙ্গে সিরিয়ার সামরিক চুক্তির মূল লক্ষ্য সেনাদের প্রশিক্ষণ ও সামরিক সক্ষমতা বৃদ্ধি।… ৩ দিন আগে