স্থাপত্য-নিদর্শন
মুসলমানদের শিল্পকলার এক অনন্য নিদর্শন ইসলামী মৃৎপাত্র (১১)
, ২০ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ রবি’, ১৩৯৩ শামসী সন , ১৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২৯ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) স্থাপত্য নিদর্শন
সাফাবী যুগের সিরামিক্স শিল্প:
লাস্টার অলঙ্করণসহ সাফারী মৃৎপাত্র মৃৎশিল্পের ক্ষেত্রে একটি বিশিষ্ট স্থান অধিকার করে আছে। পঞ্চদশ শতাব্দীতে লাস্টার পেইন্টিং শিল্পের যে অবনতি ঘটেছিলো তা শাহ আব্বাসের শাসনপর্বে ইস্পাহান ও অন্যান্য স্থানে মৃৎশিল্পীগণ রঙের চাকচিক্য ও ডিজাইনের গাম্ভীর্য পূর্বের ন্যায় চিত্তাকর্ষক ছিলো না, বরং অষ্টাদশ শতাব্দীর টাইলস প্রস্তুতের ক্ষেত্রে অধোগতি অনেকটা লক্ষণীয়।
‘কুবাচা’ নামে সাফারী মৃৎপাত্র একটি বিশেষ শ্রেণি হিসেবে গণ্য করা যায়। ককেসাস অঞ্চলের দাগিস্তান পর্বতমালার কুবাচা গ্রামে উৎপাদিত হওয়ার জন্য এটির ‘কুবাচা মৃৎপাত্র’ নামকরণ হয়েছে। এই জাতীয় সাফাবী মৃৎপাত্র দু’টি প্রকারে ভাগ করা যায়। প্রথম প্রকারের মৃৎপাত্র নীল অথবা সবুজ উজ্জ্বল রংয়ের আওতায় কালো অলঙ্করণে রঞ্জিত এবং দ্বিতীয় প্রকারের মৃৎপাত্র রংবিহীন স্বচ্ছ ঔজ্জ্বল্যের আওতায় বহুমুখী অলঙ্করণে শোভিত। প্রথম প্রকারের মৃৎপাত্র দাগিস্তানের তৈমুরীয় মৃৎপাত্রের অনুরূপ, তবে তাতে কিছু নতুন প্যাটার্ন যুক্ত হয়েছে।
সাফাবী আমলের মেঘমালাসদৃশ উদ্ভিদ অলঙ্করণের মৃৎপাত্র কালো ও নীল গ্রুপের মৃৎপাত্র হতে অত্যন্ত ঐশ্বর্যম-িত। তরুরাজি, উদ্ভিদ ও লতাগুলো সাফাবী পটভূমিতে মৃৎপাত্র খুব জনপ্রিয় ছিলো। সাফারী অন্যান্য সিরামিক্সের ন্যায় এই ‘কুবাচা’ মৃৎপাত্র ষষ্ঠদশ শতাব্দীর শেষে ও সপ্তদশ শতাব্দীব্যাপী চলমান ছিলো বলে অনুমিত হয়।
সপ্তম শতাব্দী হতে শুরু করে বিভিন্ন বংশীয় শাসনের কালপর্বে মৃন্ময়শিল্প যে অগ্রগামিতা পেয়েছিলো তা মেসোপটেমিয়া ও ইরানের ভূমিতে মোঙ্গল, তৈমুরীয় ও সাফাবীয় দরবারি পৃষ্ঠপোষকতায় ইসলামি নান্দনিক শিল্পের ইতিহাসে এক বিশেষ স্থান করে আছে। এরই ধারাবাহিকতায় মুসলিম অধ্যুষিত অন্যান্য দেশ ও অঞ্চলে এই মৃন্ময়শিল্পের ব্যাপ্তি ঘটেছে তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। (সমাপ্ত)
-মুহম্মদ নাইম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতের মালদহর ঐতিহাসিক তাঁতীপাড়া মসজিদ
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সের ইতিহাসে মুসলিম অবদানের এক জীবন্ত দলিল
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তাজ-উল-মসজিদ ভারতের সর্ববৃহৎ মসজিদ
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সুনামগঞ্জে কালের সাক্ষী শত বছরের পুরনো ঐতিহ্যবাহী পাগলা বড় মসজিদ
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোঘল শাসক আওরঙ্গজেবের শাসনামল নিয়ে প্রচলিত ভাষ্য বদলে দিতে পারে ৩০০ বছর আগের নথি
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উমাইয়া আমলের মুসলিম স্থাপত্য ‘কুসাইর আমরা দুর্গ’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আফ্রিকার দেশ ঘানার ঐতিহাসিক স্থাপত্য ‘লারাবাঙ্গা মসজিদ’
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বন্দরের ঐতিহাসিক নিদর্শন হযরত বাবা সালেহ রহমতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফ
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র মসজিদে জুমুয়াহ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সম্মানিত ইসলামী সভ্যতার অনবদ্য নিদর্শন নাফত বা পেট্রোলিয়াম
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভারতের সাদা রত্ন ঐতিহাসিক মতি মসজিদ
২৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নহরে জুবাইদা: ঐতিহাসিক মিষ্টি পানির খাল
১৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












