মুসলমানদের মধ্যে অনৈক্য কেবল শত্রুদের স্বার্থ রক্ষা করে -পেজেশকিয়ান
, ১১ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৮ রবি , ১৩৯২ শামসী সন , ১৫ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ৩১ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়ে বলেছেন, মুসলমানদের মধ্যে অনৈক্যের মাধ্যমে কেবল শত্রুরাই লাভবান হয়।
ইরাক সফররত পেজেশকিয়ান গত জুমুয়াবার বসরা নগরীতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আলেম-ওলামা ও শিক্ষাবিদদের এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে এ আহ্বান জানান।
তিনি বলেন, ‘আমরা যদি নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখি তাহলে অর্থনীতি, বিজ্ঞান ও সাংস্কৃতিক অঙ্গনে আমাদের উল্লেখযোগ্য উন্নতি হবে। এ কারণেই শত্রুরা আমাদের মধ্যে ঐক্য চায় না এবং তাদের স্বার্থ আমাদের মধ্যকার মতপার্থক্য ও মতভেদের মধ্যে লুকিয়ে আছে।’
ইরানের প্রেসিডেন্ট আরো স্পষ্ট করে বলেন, ‘কাজেই যে কথা ও আচরণের মাধ্যমে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করা হয় সেই কথা ও আচরণ শয়তানি আচরণ ছাড়া আর কিছু নয়।’
প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, আমাদেরকে অতীতের মুসলিম গৌরব ও মর্যাদা ফিরিয়ে আনতে হবে। গাজা উপত্যকার বিরুদ্ধে মানবতার শত্রু দখলদার ইসরাইলের চলমান অপরাধযজ্ঞের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা যদি সত্যিকার অর্থে পরস্পরের ভাই ভাই হয়ে যেতে পারি তাহলে দখলদার ইসরাইল মুসলমানদের ওপর প্রতিদিন গণহত্যা চালাতে পারে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)