মুর্শেদীর ২ দিনের রিমান্ড, গোলাপসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
দেশত্যাগের আদেশের অনুলিপি পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপারের (ইমিগ্রেশন) কাছে পাঠানো হয়েছে।
খুলনা-৪ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুস সালাম মুর্শেদীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। একইসঙ্গে আওয়ামী লীগের আরেক সাবেক এমপি আবদুস সোবহান গোলাপসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
গত বুধবার পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক রেজাউল করিম মুর্শেদীকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
এর আগে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে মুর্শেদীকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
ফরোয়ার্ডিং রিপোর্টে তদন্ত কর্মকর্তা বলেন, মুর্শেদী সহিংসতা ও হত্যাকা-ের বিষয়টি জানতেন। তাই এ ধরনের অপরাধে দায়ী অন্যরা কোথায় আছেন তা জানতে তাকে রিমান্ডে নেওয়া দরকার।
অন্যদিকে আসামিপক্ষ হয়রানির ষড়যন্ত্রের অংশ হিসেবে তার মক্কেলকে এ মামলায় জড়ানো হয়েছে উল্লেখ করে রিমান্ড বাতিলসহ জামিন চেয়ে আবেদন করেন।
উভয়পক্ষের শুনানি শেষে ম্যাজিস্ট্রেট আসামিপক্ষের আবেদন নামঞ্জুর করে জিজ্ঞাসাবাদের জন্য তার রিমান্ড মঞ্জুর করেন।
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদীকে গ্রেপ্তার করেছে র্যাব।
এর আগে একই মামলায় সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি আবদুস সোবহান গোলাপ, রাজউকের প্রধান প্রকৌশলী (বর্তমান) উজ্জ্বল মল্লিক, সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক তিনটি আবেদন জমা পড়ার পর ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেয়।
দুদকের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।