ঢাকার বাইরেও বাড়তি বাসা ভাড়া
বাড়তি বাসা ভাড়া নিয়ে আলোচনা আসলেই রাজধানী ঢাকার কথাই আগে আসে। তবে এখন ঢাকার বাইরেও বিগত কয়েক বছরে বাসা ভাড়া বেড়ে হয়েছে কয়েকগুণ। বিশেষ করে জেলা শহরগুলোতে বাড়তি বাসা ভাড়ায় হিমশিম খাচ্ছেন মধ্যবিত্তরা।
বছরের শেষ দিক এলেই মাথায় নতুন করে দুশ্চিন্তা ঝেঁকে বসে প্রবাসী অধ্যুষিত সিলেটের বিয়ানীবাজারের মধ্যবিত্ত পরিবারগুলোর। যেখানে প্রতি বছর হাজার টাকা করে বেড়েই চলছে বাসা ভাড়া।
এদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সংসার চালাতে যেখানে হিমশিম খাচ্ছেন সেখানে নতুন করে বাসা ভাড়ার দুশ্চিন্তায় বাড়ছে পরিবারের টানাপোড়েন।
বিয়ানীবাজারে পৌর শহরের বেশ কয়েকটি বড় বড় দালান ঘুরে দেখা যায়, দশ হাজার টাকা থেকে শুরু হওয়া বাসা ভাড়া টানতে হিমশিম খাচ্ছেন অনেকেই। যার মধ্যে বেশিরভাগই সরকারি-বেসরকারি চাকরিজীবী যাদের আয় সীমিত।
পৌর শহরের একটি বাসার মালিক মোহাম্মদ আলী বলেন, সরকারি ট্যাক্সসহ নানা হিসাবে প্রতি বছরই বাসা ভাড়া বাড়াতে হয়। এ বিষয়ে আমাদের আসলে কিছু করার থাকে না। সব কিছুর সাথে ভারসাম্য রেখে চলতে হয়।
বিভিন্ন বাসার মালিকদের তথ্যমতে, প্রতি বছরই প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজারে বসবাস ও জীবিকা নির্বাহের জন্য দেশের অন্যান্য উপজেলা থেকে আসেন শতাধিক পরিবার।
চাকরিজীবী রফিক আজম বলেন, বছরের শেষ দিকে মালিক বলেছেন আরও হাজার টাকা বাসা ভাড়া বাড়বে। সব মিলিয়ে টানাপোড়েনের সংসারে নতুন করে বাসা ভাড়াসহ সন্তানদের খরচ বাড়ছে। মধ্যবিত্ত পরিবারের বোবাকান্না কেউ বোঝে না।
এক শিক্ষক বলেন, বেতন আগের মতোই আছে তবে দিন দিন বাসা ভাড়া বেড়েই চলছে। এ অবস্থা চলতে থাকলে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের অনেক কষ্ট করে চলতে হবে।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।