আবু সাঈদ হত্যা: ১৪ আসামির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
রংপুরের আবু সাঈদ হত্যা মামলায় সাবেক কয়েকজন পুলিশ কর্মকর্তাসহ ১৪ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
আসামিরা দেশ ছেড়ে পালাতে পারেন বলে শঙ্কার কথা জানিয়ে মামলার তদন্ত কর্মকর্তা সম্প্রতি আদালতে দেওয়া এক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে রংপুরের তাজহাট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান এই আদেশ দিয়েছে।
আবু সাঈদ হত্যা মামলার প্যানেল আইনজীবী রোকনুজ্জামান রোকন গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) জানান, তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সংক্ষিপ্ত শুনানি শেষে ৩০ সেপ্টেম্বর আদালত এ আদেশ দেন। নিষেধাজ্ঞার লিখিত কপি গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) তাদের হাতে আসে বলে জানান তিনি।
আইনজীবী রোকনুজ্জামান রোকন বলেন, আবু সাঈদ হত্যা মামলার এজাহারভুক্ত কনস্টেবল সুজন চন্দ্র রায় ও এএসআই আমির আলীসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার আরেক আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন গ্রেপ্তারের পর কারাগারে আছেন বলে জানিয়েছেন আইনজীবীরা।
আবু সাঈদের মৃত্যুর এক মাস পর তার বড় ভাই রমজান আলী বাদী হয়ে ১৭ জনকে আসামি করে আদালতে হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ১৩০/১৩৫ জনকে আসামি করা হয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।