মুরগির ‘নীল ডিম’ দেখে হতবাক বিশেষজ্ঞরাও
, ১১ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৭ রবি’, ১৩৯৩ শামসী সন , ০৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২০ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পাঁচ মিশালী
লাল ডিম-সাদা ডিম খুবই স্বাভাবিক। কিন্তু নীল ডিম কি কখনো দেখেছেন? এমন বিরল এক দৃষ্টান্তই দেখা গেছে ভারতে। কর্ণাটকের দাভানগেরে জেলায় এক কৃষকের খামারে মুরগির নীল ডিম ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে।
সাধারণত সাদা ডিম দেওয়া মুরগি এবার হঠাৎ একটি নীল ডিম দিয়েছে। বিষয়টি গ্রামবাসীর পাশাপাশি পশু চিকিৎসকদেরও অবাক করেছে।
এই মুরগির মালিক সায়েদ নূর। তিনি দুই বছর আগে মাত্র ২০ রুপিতে মুরগিটি কিনেছিলেন। নূর জানান, তার খামারে মোট ১০টি মুরগি আছে। সবই একই খাবার খায় এবং সাধারণত সাদা বা হলদেটে ডিম দেয়। নূর বলেন, ‘এই প্রথম আমি নীল ডিম পেলাম। ’
ডিমটি দেখতে নূরের বাড়িতে গ্রামবাসী ভিড় জমাচ্ছে।
পশু চিকিৎসা বিভাগের সহকারী পরিচালকরা বলেছে, ‘মুরগি কখনও কখনও সবুজাভ-হলুদ রঙের ডিম দেয়, কিন্তু নীল ডিম খুবই বিরল। ’ তাদের ভাষ্যমতে, কিছু মুরগির অগ্ন্যাশয়ে থাকা এক ধরনের রঞ্জক পদার্থ ‘বিলিভারডিন’ খোলসের রঙ বদলে দিতে পারে।
পশু চিকিৎসকদের মতে, বিলিভারডিন নামের রঞ্জক ডিমের খোলসে প্রভাব ফেলতে পারে। আবার কোনো জিনগত সমস্যা বা খাবারের ভিন্নতার কারণেও এমন ঘটনা ঘটতে পারে।
ইতোমধ্যেই ঘটনাটি স্থানীয় গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছে, চিলির ‘আরাউকানা’ মুরগি এবং যুক্তরাষ্ট্রে তৈরি ‘হুইটিং ট্রু ব্লু’ জাতের মুরগি সাধারণত নীল ডিম পাড়ে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আগের চেয়ে অনেক ধীরগতিতে ঘুরছে প্লুটোর চাঁদ, বলছে নতুন গবেষণা
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মার এক ঢাই মাছ ৫৯ হাজার টাকায় বিক্রি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্যপ্রাণীর নিরাপদ পথচলায় মধুপুরে পাঁচ ক্যানোপি ব্রিজ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অযত্ন-অবহেলায় পরিত্যক্ত শতবর্ষী লাইব্রেরি
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাকলে মোলায়েম টক-মিষ্টি স্বাদের ডেওয়া ফল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কালিয়াকৈরের ঐতিহ্য ‘ধনীর চিড়া’
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ভোলা গ্রাম’ যেভাবে গুলশান হলো ১৯৭২ সালে থানা প্রতিষ্ঠিত হয় ২০০৪ সালে শুরু হয় বাণিজ্যিক স্থাপনা
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
১০ মিনিটেই হবে ৮০ শতাংশ চার্জ
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কেন দাঁড়িয়ে যায় শরীরের লোম?
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিমের কুসুমের সঙ্গে থাকা সাদা অংশটি খাওয়া কি নিরাপদ!
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ধানখেতে জালে আটকা পড়লো ১০ ফুট অজগর
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাকাশ থেকে রহস্যময় ধাতব এসে পড়লো সমুদ্রসৈকতে
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












