মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করে আ.লীগ রাজনৈতিক ফায়দা লুটেছে -সালাম
মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করে আ.লীগ রাজনৈতিক ফায়দা লুটেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম।
তিনি বলেন, রাষ্ট্রের প্রতিটি সেক্টরের মতো পতিত স্বৈরশাসক মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা এবং শহীদ বুদ্ধিজীবীদেরকেও দলীয়করণ করেছিল। অথচ এই মহান মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের কোনো নেতা সম্মুখযুদ্ধ করেনি। বরং বাঙালি জাতিকে বিপদে ফেলে তারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) তিনি এসব কথা বলেন।
সালাম বলেন, আওয়ামী লীগ বরাবরই জাতিকে বিপদে ফেলে পালিয়ে যায়। আসলে শেখ হাসিনার দেশের জনগণের প্রতি কোনো মায়া নেই, এমনকি তার পিতার প্রতিও নেই। যদি থাকতো তাহলে যখন তার বাবাকে হত্যা করা হলো তখন বাবার লাশটি পর্যন্ত দেখতে আসেননি তিনি। যে মানুষকে ভালোবাসে না তার কাছে দেশ নিরাপদ নয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।