দেশে বিরাজনীতিকরণের প্রয়াস চলছে -রিজভী
, ১৫ ডিসেম্বর, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
দেশে বিরাজনীতিকরণের প্রয়াস চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, সংস্কার নিয়ে রাজনীতিবিদদের উদ্দেশ্যে অন্তর্র্বতী সরকারের একজন উপদেষ্টা গতকাল যে বক্তব্য দিয়েছেন তা বিরাজনীতিকরণের একটি প্রয়াস।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সাংবাদিকদের একথা বলেন।
রিজভী বলেন, গতকাল একজন উপদেষ্টা সংস্কার নিয়ে যে বক্তব্য দিয়েছেন আমি বলব তা তিনি মিথ্যা বলেছেন। উপদেষ্টার বক্তব্য ভ্রান্ত ও বিভ্রান্তিমূলক।
তিনি বলেন, পৃথিবীতে যত সংস্কার হয়েছে তা রাজনীতিবিদরা করেছেন। সমস্ত সংস্কার হয়েছে পার্লামেন্টে। সেই ব্রিটেন বলেন বা আমেরিকা বলেন সারা দুনিয়ায় যত সংস্কার হয়েছে তা হয়েছে রাজনীতিবিদদের মাধ্যমে।
তিনি বলেন, সংস্কার নিয়ে বাড়াবাড়ি এবং রাজনীতিকদের দোষারোপ করার অর্থ ইতিহাস সম্পর্কে অজ্ঞতা। পরিবর্তিত পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়ায় রিজভী বলেন, সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। এক একটা দেশে এক একটা সময়ে যে ডিমান্ড হয় সে অনুযায়ী সংস্কার হয় এবং তা করেছেন রাজনীতিবিদরা।
তিনি বলেন, একদিনে সমাজের অনিয়ম দূর হয়ে যায় না। এর জন্য প্রয়োজন সর্বস্তরের সহযোগিতা। বর্তমান সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে রয়েছে বলেও জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।
বিএনপি নেতা আরও বলেন, এখনও আমাদের চারপাশ থেকে যে হুমকি আসে, আমাদের দেশের বিরুদ্ধে যে অপপ্রচার অপতথ্য প্রচার করা হচ্ছে, আমাদের চট্টগ্রাম দখলের কথা বলে যে হুমকি আসছে তা জাতি মেনে নেবে না। আমরা একটি স্বাধীন জাতি, আমাদের দেশ একটি স্বাধীন-সার্বভৌম দেশ। একটি স্বাধীনতা সংগ্রামের মধ্যদিয়ে এদেশ স্বাধীন হয়েছে। সুতরাং কারও হুমকিতে এ জাতি মাথা নত করবে না। কারও দাসত্ব আমরা মেনে নেব না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এলডিসি উত্তরণে আরও ৩ বছর সময় পাচ্ছে বাংলাদেশ
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ্রুত জনসংখ্যা হারাচ্ছে যুক্তরাষ্ট্রের যে ১০ শহর
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা তাপপ্রবাহে বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন, গরমে গলছে সড়কের পিচ
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘ভ্যানিটি ব্যাগে করে পদত্যাগপত্র নিয়ে গেছেন শেখ হাসিনা’!
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে ভাইয়ের হাতে ভাই খুন, ছোট ভাই গ্রেফতার
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান থাকছেন খুরশীদ, বাংলাদেশ ব্যাংকের সাফ কথা
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পদত্যাগ করলো পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মৃত্যুবরণ করেছেন
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬ দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুগের মওদূদী সাদিক কায়েম, মন্তব্য পাটওয়ারীর
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্য হয়েই সরকার তেলের দাম বাড়িয়েছে -জ্বালানি প্রতিমন্ত্রী
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গুপ্ত-চাঁদাবাজরা জামাতে আশ্রয় নিয়েছে -রিজভী
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)