মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন অপহৃত দুই জেলে
সাতক্ষীরা সংবাদদাতা:
অপহরণের তিনদিন পর ৪২ হাজার টাকা মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরেছেন সুন্দরবনে গিয়ে অপহৃত দুই জেলে। গতকাল বুধবার (২০ নভেম্বর) পরিবারের কাছে ফিরে আসেন তারা।
ফিরে আসা জেলে ইয়াজুল ইসলাম ও ফয়সাল হোসেন বলেন, গত ১৭ নভেম্বর রাতে দস্যুরা নিজেদের মনজু বাহিনীর সদস্য পরিচয়ে দুই স্থান থেকে দুইটি নৌকার সাতজন জেলে র মধ্য থেকে আমাদের দুইজনকে উঠিয়ে নিয়ে তিনদিনের মধ্যে ৪২ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। তাদের দাবিকৃত টাকা আমাদের পরিবার ও মহাজন পরিশোধ করলে বুধবার (২০ নভেম্বর) মুক্তি দেয় আমাদের। পরে সুন্দরবনের সুপদি নামক এলাকা থেকে অন্য একটি জেলে নৌকায় করে সুন্দরবনের চালতেবাড়ি হয়ে বাগদিখালী দুনের খাল দিয়ে তারা লোকালয়ে ফিরে আসেন।
এদিকে একই দস্যু দলের সদস্যরা তাদের মুক্ত করে দেওয়ার সময় আরও এক জেলেকে জিম্মি করেছে বলে জানান ফিরে আসা জেলেরা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।