দুর্বল কারখানা বন্ধ করবে সরকার, বাছাই করতে হচ্ছে কমিটি
দুর্বল কারখানা বাছাই করতে কমিটি করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি বলেন, আমরা একটা স্থায়ী সমাধান চাই, সেজন্য একটা হাই পাওয়ার কমিটি করা হবে। তারা একটা প্রস্তাবনা দেবে। যেসব কারখানার অর্ডার নেই, এক্সপোর্ট নেই- সেগুলোতে শ্রমিকদের রেখে চালিয়ে নেওয়া সম্ভব নয়। শ্রমিকদের বেতন দিয়ে এসব কারখানা বন্ধ করার বিষয়ে বিবেচনা করা হবে। এ বিষয়ে প্রস্তাবনা দেবে কমিটি।
গতকাল বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সরকারের টাকায় বেক্সিমকো গ্রুপের শ্রমিকদের বেতন দেওয়া হয়েছে কি না- এমন প্রশ্নে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘গত দুই মাসে সরকার বেক্সিমকো গ্রুপের শ্রমিকদের বেতন ব্যাংকের মাধ্যমে জোগাড় করে দিয়েছে। এটা এভাবে চলতে থাকবে তা আমরা চাই না। অনেক কারখানা আছে যেগুলো চালু রাখার আর বাস্তবতা নেই।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।