মিয়ানমার থেকে বিরল খনিজ সরবরাহে জান্তাকে শক্তিশালী করতে চায় চীন
, ১৪ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ ছানী, ১৩৯৩ শামসী সন , ১০ জুলাই, ২০২৫ খ্রি:, ২৬ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
খনিজ সরবরাহ অনেকটাই নির্ভর করছে উত্তর মিয়ানমারের পাহাড়ে বিদ্রোহী ও চীন সমর্থিত সামরিক জান্তার মধ্যকার যুদ্ধের ফলাফলের ওপর। কেননা চীন সীমান্ত থেকে ১০০ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত মিয়ানমারের ভামো শহর দখলে নিয়েছে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি (কেআইএ) নামের একটি বিদ্রোহী গোষ্ঠী।
নিজেদের দখল হারিয়ে গোষ্ঠীটির সঙ্গে যুদ্ধ করছে মিয়ানমারের সামরিক সরকার। বিশ্বের প্রায় অর্ধেক ভারী বিরল খনিজ সরবরাহ করা হয় কাচিন রাজ্যের খনি থেকে। যার মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে গ্যারিসন শহরের ভামো অঞ্চলের খনি।
এখান থেকে এসব বিরল খনিজ সংগ্রহ করে প্রক্রিয়াজাত করতে সেগুলো চীনে পাঠানো হয়। এসব ভারী বিরল খনিজের প্রক্রিয়াকরণ কার্যক্রমের একচেটিয়া আধিপত্য এখন চীনের হাতে। বিদ্রোহীদের দখল প্রচেষ্টা বন্ধ না করলে এসব বিরল খনিজ না কেনার হুমকি দিয়েছে চীন সরকার। বিষয়টি জানে এমন তিন ব্যক্তিকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এতে বলা হয়, এ বিষয়ে বছরের শুরুতে কেআইএ এর সঙ্গে বৈঠক করেছে চীন। যে বিষয়ে সর্বপ্রথম প্রতিবেদন প্রকাশ করে রয়টার্স। সেখানে বলা হয়, আঞ্চলিক আধিপত্য ধরে রাখতে বিরল খনিজের ওপর নিয়ন্ত্রণ করতে চাইছে বেইজিং। সূত্রের তথ্য মতে, এ বছরের মে মাসে নিজেদের পদক্ষেপের কথা জানিয়েছে চীন। কেআইএ এর সঙ্গে বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী যুক্ত ছিলো বলে দাবি করা হয়েছে ওই সূত্রে। ওই অঞ্চলে যুদ্ধের কারণে বিরল খনিজ সরবরাহ কার্যক্রম ব্যাহত হয়েছে। ফলে মিয়ানমার থেকে বিশ্বব্যাপী খনিজ রপ্তানি আগের তুলনায় অনেক কমে গেছে। মূলত এ কারণেই এ বিষয়ে কঠোর হচ্ছে চীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)