গাজায় মানবিক মিশনে বাধা দিচ্ছে দখলদার ইসরায়েল -জাতিসংঘ
, ১৪ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ ছানী, ১৩৯৩ শামসী সন , ১০ জুলাই, ২০২৫ খ্রি:, ২৬ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর ক্ষেত্রে দখলদার ইসরায়েলি কর্তৃপক্ষ পরিকল্পিতভাবে বাধা সৃষ্টি করছে বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের মুখপাত্র স্টেফান ডুজারিক এক সংবাদ সম্মেলনে বলেছে, “আমরা যতটা পারছি করছি। চিকিৎসা সামগ্রী, খাদ্য পৌঁছানোর চেষ্টা করছি। কিন্তু বাস্তবতা হচ্ছে, এ প্রচেষ্টা যেন এক বালতির মধ্যে এক ফোঁটা পানি। ”
সে বলেছে, গাজার ভেতরে চলাচল এখনো “চরমভাবে সীমাবদ্ধ” এবং ইসরায়েলি বাহিনীর কারণে মানবিক সহায়তা মিশন বারবার বিলম্বিত, বাধাগ্রস্ত বা সরাসরি প্রত্যাখ্যাত হচ্ছে।
ডুজারিক বলেছে, সম্প্রতি জাতিসংঘ ৮টি মানবিক মিশনের অনুমতি চেয়েছিলো। এর মধ্যে কেবল চারটি সম্পূর্ণভাবে কার্যকর করা গেছে এবং শুধু একটি মিশনে ত্রাণসামগ্রী সরবরাহ করা সম্ভব হয়েছে। বাকি চারটি মিশন সরাসরি বাতিল করে দেওয়া হয়েছে, যার মধ্যে ছিলো- রোগী স্থানান্তর, নষ্ট হয়ে যাওয়া ট্রাক সরানো ও ধ্বংসাবশেষ অপসারণের মতো জরুরি কার্যক্রম।
সে আরও জানায়, গত ২ মার্চ থেকে দখলদার ইসরায়েল গাজার প্রধান সীমান্ত ক্রসিংগুলো কার্যত বন্ধ করে রেখেছে, যার ফলে প্রতিদিনের শত শত ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে পারছে না।
স্পেনের বিশাল এলাকাজুড়ে ভয়াবহ দাবানল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)