মিসর ও তুরস্কের সম্পর্কের অগ্রগতি -পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক
মিসরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসওগলুকে বলেছেন, ‘উপযুক্ত সময়ে দুদেশের মধ্যে রাষ্ট্রদূত পর্যায়ে সম্পর্ক পুণঃপ্রতিষ্ঠা করা হবে। এ দশক আগে দু’দেশের মধ্যে সম্পর্কের তিক্ততা সৃষ্টির পর গত শনিবার দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীরা প্রথম বৈঠকে মিলিত হন।
বৈঠকে পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে কাবুসওগলু বলেন, সম্ভব শিগগিরই তারা রাষ্ট্রদূত পর্যায়ে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবেন। তিনি বলেন, সম্পর্ক স্বাভাবিক করতে আমরা বাস্তব পদক্ষেপ নিতে পেরেছি, এতে আমি আনন্দিত। আমরা ভবিষ্যতে সম্পর্ক আরো জোরদার করার আশা করছি। শুকরে বলেন, ‘আলোচনার ফলাফলের ওপর নির্ভর করে আমরা উপযুক্ত সময়ে রাষ্ট্রদূত পর্যায়ে সম্পর্ক স্থাপন করবো।
তৎকালীন সেনাপ্রধান জে: আব্দুল ফাত্তাহ আলসিসি মিসরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট ও মুসলিম ব্রাদারহুডের নেতা মুহাম্মাদ আল-মুরসিকে উৎখাত করার পর তুরস্ক ও মিসরের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। ২০১৩ সালে সিসি মিসরের প্রেসিডেন্ট নির্বাচিত হন। মুরসি ছিলেন প্রেসিডেন্ট এরদোগানের ঘনিষ্ঠজন।
ডলবিয়ার সংঘাতেও মিসর ও তুরস্ক পরস্পর বিরোধী পক্ষের সমর্থন জানায়। ভুমধ্যসাগরের গ্যাস সম্পদ সমৃদ্ধ অঞ্চলের পানি সীমা নিয়েও তাদের মধ্যে বিরোধ রয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।