ছিলো ঢাবির মেধাবী ছাত্র, ইউটিউব থেকে শেখে চুরির কৌশল
, ২৭ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২০ ‘আশির, ১৩৯০ শামসী সন , ২০ মার্চ, ২০২৩ খ্রি:, ০৬ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মিরপুর রাইনখোলা বড় মসজিদের সামনে থেকে মোটরসাইকেল চুরির অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) এই তথ্য নিশ্চিত করেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মহসীন।
গ্রেফতাররা হলো, রেজা সাইমুন ওরফে তরুণ (৩৫) ও সাদমান সাকিব (২৯)। গ্রেফতার তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭ টি মামলা রয়েছে।
ওসি মোহাম্মদ মহসীন জানান, রেজা সাইমুন ওরফে তরুণ ছিলো মেধাবী শিক্ষার্থী। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী ছিলো। কিন্তু স্নাতক শেষ করতে পারেনি। ২০১৫ সালে চতুর্থ বর্ষে থাকাকালে বহিষ্কার হওয়ার পর পড়ালেখা ছেড়ে দেয়। এরপর কিছুদিন একটি গানের দলে ছিলো, বিভিন্ন স্টেজ শো করতো।
তিনি জানান, তরুণ পরে মোটরসাইকেল চুরিতে জড়িয়ে পরে। ঢাকার বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি করে মুন্সীগঞ্জে বিক্রি করে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তার সাজাও হয়। গ্রেফতার আরেক আসামি সাকিব আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশন বিষয়ে ড্যাফোডিল ইউনিভার্সিটির অধীনে ডিআইপিটিআইয়ের ধানমন্ডি ৩২ ক্যাম্পাস থেকে ২০১৫ সালে ডিপ্লোমা করে।
ওসি মোহাম্মদ মহসীন বলেন, সাধারণত মোটরসাইকেল চুরি অন্য কোনো চোরের কাছ থেকে শিখলেও তরুণ শেখে নিজে নিজে। আর এক্ষেত্রে সে সহযোগিতা নেয় ইউটিউব থেকে। মোটরসাইকেলের তালা কীভাবে ভাঙে, তা শিখে প্রথমে নিজের মোটরসাইকেলে প্রয়োগ করে। এরপর শুরু করে চুরি। প্রথম প্রথম ধরা না পরলেও পরে বেশ কয়েকবার পুলিশের হাতে গ্রেফতার হয়। সর্বশেষ ২০২১ সালে গ্রেফতার হয়ে ১৫ মাস জেল খেটে দুই মাস আগে জামিন পায়। জামিনে বেরিয়ে গতকাল রাতে আবারও মোটরসাইকেল চুরি করতে গেলে জনতার হাতে ধরা পরে। এরপর পুলিশ তাকে গ্রেফতার করে। নতুন মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কারাগারগুলোতে মায়ের সঙ্গে থাকা শিশুদের তালিকা চায় হাইকোর্ট
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দিল্লিতে হেনস্তার প্রতিবাদ, ভারতীয় উপ-হাইকমিশনারকে তলব
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে আমরা এক জাতি এবং এক হৃদয় -ইরানের প্রেসিডেন্ট
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এসএসসিতে ১৮৫ প্রতিষ্ঠানের কেউ উত্তীর্ণ হতে পারেনি -শিক্ষামন্ত্রী
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজেটের পর শেয়ারবাজার সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন ১৩০০ কোটি
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনআইডি সংশোধনে জাল ঠেকাতে অনলাইন যাচাই চায় ইসি
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র বাধা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬ হাসপাতালকে আদ্-দ্বীনের রোগীদের চিকিৎসা দেয়ার নির্দেশ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকার বিশেষ ঋণ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোস্ট গার্ডের অভিযান, ১০ গ্রেনেডসহ ২৮ রাউন্ড গোলা উদ্ধার
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘গুপ্ত নেতাকর্মীদের দ্বারা সম্ভ্রমহরণ-নির্যাতনে’র প্রতিবাদে ছাত্রদলের কর্মসূচি
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)