মিশর কি শিগগিরই যুদ্ধ ঘোষণা করবে?
, ২৭ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ রবি’, ১৩৯৩ শামসী সন , ২১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০৭ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
আবারো উত্তেজনা, যুদ্ধের সমূহ সম্ভাবনা মধ্যপ্রাচ্যে। এবার মিশর থেকে এসেছে খবর। গাজার দক্ষিণ সীমান্তে রাফা ক্রসিং-এর পাশে রাতদিন কড়া পাহারা দিচ্ছে মিশরের সেনারা। তাদের চোখেমুখে স্পষ্ট আতঙ্ক- যদি হঠাৎ করেই সীমান্ত ভেঙে কয়েক লক্ষ ফিলিস্তিনি উত্তর সিনাইয়ের দিকে ঢুকে পড়ে, তবে কি হবে?
দুই বছরেরও বেশি সময় ধরে চলা গাজার যুদ্ধ যেন এক নতুন অগ্নিপরীক্ষায় দাঁড় করিয়েছে কায়রোকে। যুদ্ধের শুরু থেকেই মিশর স্পষ্ট জানিয়ে দিয়েছিলো, গাজার ২৩ লাখ মানুষের স্থানচ্যুতি তারা কোনোভাবেই মেনে নেবে না। কিন্তু ইসরায়েলি সেনাদের সাম্প্রতিক স্থল ও আকাশ অভিযান নতুন করে ভাবাচ্ছে। ইতোমধ্যে ৪ লক্ষ মানুষকে গাজা সিটির ঘরবাড়ি ছেড়ে দক্ষিণের দিকে ঠেলে দিয়েছে। এই দক্ষিণই তো মিশরের সীমান্ত ঘেঁষে। তাই কায়রো এখন অস্থির অপেক্ষায়, যদি হঠাৎ করেই লাখো মানুষ নিরাপত্তার খোঁজে সীমান্ত পেরিয়ে আসে।
মিশরের জাতীয় নিরাপত্তা ও রাজনৈতিক ঝুঁকি:
এই আতঙ্ক জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবেই দেখছে মিশর। ‘আল আরাবি আল জাদিদ’ পত্রিকাকে দেওয়া সরকারি সূত্রের বক্তব্য আরও আশঙ্কাজনক। তাদের ভাষায়, সবকিছু যেন সাজানো চিত্রনাট্য, যেখানে ফিলিস্তিনিদের গাজার ভেতর থেকে জোর করে সীমান্তের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। পরিকল্পনাটা নাকি এমনভাবে করা হয়েছে যেন একদিন হাজার হাজার মানুষ বোমার ভয়ে মাত্র ১০০০ মিটার সাঁতরে মিশরে ঢুকে পড়ে। তখন বিশ্বদরবারে ছবিটি দাঁড়াবে যে, মিশর মানবতার দরজা বন্ধ করে রেখেছে, আর আসল অপরাধী সন্ত্রাসী ইসরায়েল দায়মুক্ত।
কিন্তু বাস্তবতা মিশরের কাছে অনেক বেশি জটিল। প্রেসিডেন্ট সিসি আগেই বলে দিয়েছে, তার দেশ কোনোভাবেই ফিলিস্তিনিদের গণপলায়নের দরজা খুলে দেবে না। সে ইসরায়েলের এই অভিযানের নাম দিয়েছে ‘পদ্ধতিগত গণহত্যা’। অন্যদিকে, ইসরায়েলের প্রধান সন্ত্রাসী নেতানিয়াহু সম্প্রতি কায়রোকেই অভিযুক্ত করে বলেছে, মিশরই নাকি ফিলিস্তিনিদের কারাগারে আটকে রেখেছে।
আঞ্চলিক সংঘাত ও কূটনৈতিক বিচ্ছিন্নতা:
এই পারস্পরিক অভিযোগ সম্পর্ক আরও তিক্ত হলেও, ১৯৭৯ সালের শান্তি চুক্তির পর গড়ে ওঠা নিরাপত্তা প্রোটোকল মিশর এখনো ভাঙেনি। তবে পরিস্থিতি শুধু মিশরের জন্যই নয়, সমগ্র অঞ্চলের জন্য ভয়াবহ সংকেত বয়ে আনছে। জর্ডান ইতিমধ্যেই ঘোষণা করেছে, ফিলিস্তিনিদের জোর করে তাদের ভূমি থেকে সরানো হলে সেটি হবে যুদ্ধ ঘোষণার শামিল।
এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত দুই বছরে প্রায় সাড়ে ৬৯ হাজার মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। আন্তর্জাতিক আদালতও নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগের পরোয়ানা জারি করেছে।
কূটনৈতিক পরিসরে মিশর বরাবরই মধ্যস্থতাকারীর ভূমিকা রাখতে চাইছিলো। কাতার ও যুক্তরাষ্ট্রের সঙ্গে একযোগে কায়রো শান্তি চুক্তি ও যুদ্ধবিরতির চেষ্টা করেছে। কিন্তু ওয়াশিংটন আর তেল আবিব এখন মিশরকে আলোচনার টেবিল থেকে দূরে রাখতে চাইছে। এর মধ্যেই আবার দোহায় হামাস নেতাদের ওপর ইসরায়েলি হামলা আলোচনাকে আরও জটিল করেছে।
গাজার আকাশে যখন প্রতিদিন নতুন করে ধুলো, ধোঁয়া আর শোক, তখন সীমান্তের ওপারে উত্তর সিনাইতে মিশরের ট্যাংক, হেলিকপ্টার আর সেনা কুচকাওয়াজ। বিশ্লেষকদের মতে, ইসরায়েলের কর্মকা- যেকোনো সময় মিশরকেও যুদ্ধের ময়দানে টেনে আনতে পারে। মিশরও ঝাঁপিয়ে পড়তে পারে দখলদার ইসরায়েলের ওপর।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












