মিথ্যাচার সরকারের সবচেয়ে বড় অস্ত্র -সাকি
মিথ্যাচার এখন সরকারের সবচেয়ে বড় অস্ত্র এমন মন্তব্য করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, এই মিথ্যার মাধ্যমে তারা (সরকার) গণমাধ্যমে দেখাচ্ছে যে, নির্বাচন সুষ্ঠু হয়েছে। এই ডামি নির্বাচনকে তারা বারবার সুষ্ঠু নির্বাচন বানানোর চেষ্টা করছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক ঐক্যের উদ্যোগে আয়োজিত গণস্বাক্ষর কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, ৭ তারিখের নির্বাচন হচ্ছে পারিবারিক নির্বাচন। তারা (সরকার) বলেছিল, এই ভাগ বাটোয়ারার নির্বাচনকে সুষ্ঠু করা হবে। কিন্তু নির্বাচন সুষ্ঠু হয় নাই। মারামারি, সংঘাত হয়েছে। ভোটের মাঠগুলো ছিল বিরান ভূমি, মানুষের লাইন আমরা দেখিনি। তাহলে এই ৪১ শতাংশ আসলো কোথা থেকে? যারা বলছেন, আমরা ১ থেকে দেড় লাখ ভোট পেয়েছি, তারা তাদের ভোটকেন্দ্রের ভিডিও ফুটেজ আমাদের দেখান না কেন? মূল ঘটনা হচ্ছে, এই ২-৩ শতাংশ ভোটকে অনেক বেশি দেখানোর জন্য ব্যালটে তারা (আওয়ামী লীগ) নিজেদের মতো করে সিল মেরেছেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।