মালদ্বীপের কাছে শক্তিবৃদ্ধি ভারতীয় নৌসেনার, পাল্টা ‘জবাব’ মুইজ্জুর
মালদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে মোহাম্মদ মুইজ্জু নির্বাচিত হওয়ার পর থেকেই দিল্লি ও মালের সম্পর্কে শীতলতা দেখা দেয়। দুই দেশের সম্পর্ক আরও তলানিতে গিয়ে ঠেকেছে বিগত কয়েকদিনে। সম্প্রতি ভারতের উদ্বেগ বাড়িয়ে মালে বন্দরে গিয়ে নোঙর ফেলেছিল চীনের গবেষণা জাহাজ। আর এদিকে মুইজ্জুর নির্দেশে মালদ্বীপে মোতায়েন ভারতীয় সেনা প্রত্যাহার করতে বাধ্য হচ্ছে দিল্লি।
এ পরিস্থিতিতে এবার মালদ্বীপের খুবই কাছে লাক্ষাদ্বীপে নৌঘাঁটি তৈরির পরিকল্পনা করে ভারত। রিপোর্ট অনুযায়ী, লাক্ষাদ্বীপের আগাট্টি দ্বীপ এবং মিনিকয় দ্বীপে নৌঘাঁটি তৈরি করছে ভারতীয় নৌসেনা। ইতিমধ্যেই লাক্ষাদ্বীপের ভারতের বিমানবাহিনীর ঘাঁটি আছে। এবার সেখানে নৌঘাঁটিও তৈরি হয়েছে। এর মধ্যে মিনিকয় দ্বীপটি মালদ্বীপ থেকে মাত্র ৫২৪ কিমি দূরে।
এদিকে সম্প্রতি একাধিক রিপোর্টে দাবি করা হয়, মালদ্বীপের তিনটি মাছধরার নৌকায় উঠে পড়ে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর সেনারা। দাবি করা হয়, মালদ্বীপের পানিসীমার মধ্যে থাকাকালীনই নাকি সেই নৌকাগুলিতে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জওয়ানরা উঠে পড়ে। আন্তর্জাতিক পানিসীমা আইনের লঙ্ঘন করা হয়েছে বলে ভারতের বিরুদ্ধে অভিযোগ করে মুইজ্জু প্রশাসন। জানা গিয়েছে, গত ৩১ জানুয়ারি এই ঘটনাটি রিপোর্ট করা হয়েছিল।
এ সবের মধ্যে এবার জানা গেল, তুরস্ক থেকে ড্রোন কিনছে মালদ্বীপ। নিজেদের পানিসীমায় নজরদারি চালাতেই নাকি এই ড্রোন কিনছে মালদ্বীপ। এর আগে চীনের সঙ্গে সামরিক চুক্তি স্বাক্ষর করেছিল মালদ্বীপ। সেই চুক্তি অনুযায়ী, চীনের থেকে রবার বুলেট এবং কাঁদানে গ্যাসের শেল কিনতে চলেছে মালদ্বীপ। আর এবার তুরস্ক থেকে ড্রোন কিনছে মালে। আগামী সপ্তাহেই নাকি এ ড্রোন দিয়ে নজরদারি শুরু করবে মালদ্বীপ।
প্রসঙ্গত, লাক্ষাদ্বীপ সংলগ্ন আন্তর্জাতিক পানিসীমা ধরেই পূর্ব এশিয়া এবং উত্তর এশিয়ার উদ্দেশে বাণিজ্য জাহাজগুলি যাত্রা করে। এই আবহে এই অঞ্চলে ভারতের নৌসেনার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। এছাড়াও ভারত মহাসাগর অঞ্চলে চীন যেভাবে প্রভাব বিস্তারে মন দিয়েছে, তাতে এখানে ভারতের উপস্থিতি অত্যাবশ্যক হয়ে পড়েছে। এই আবহে মার্চ মাসেই নতুন ঘাঁটির উদ্বোধন হয়েছে।
বিগত বছরগুলিতে শ্রীলঙ্কাকে বেস বানিয়ে চীনের জাহাজ ভারত মহাসাগরে নজরদারি চালাত। এখন চীনা জাহাজ পৌঁছে গিয়েছে ভারতের একদা মিত্র মালদ্বীপে। এই আবহে ভারতীয় নৌসেনা কড়া নজরদারি শুরু করেছে এই অঞ্চলে। প্রসঙ্গত, বিগত ২০২৩ সাল থেকেই ভারত মহাসাগর অঞ্চলে চীনা নৌবাহিনীর গতিবিধি বেড়েছে। একবছরে এই অঞ্চলে ২৩টি রণতরী মোতায়েন করেছে চীন। এরই সঙ্গে চীনের ১১টি গবেষণা জাহাজও এ অঞ্চলে রয়েছে।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।