মার্কিন শুল্ক বিশ্ব অর্থনীতির জন্য একটি উল্লেখযোগ্য হুমকি -আইএমএফ প্রধান
নিজস্ব প্রতিবেদক:
জাতিসঙ্ঘের প্রধান আর্থিক সংস্থা আইএমএফ প্রধান জর্জিভা গত বৃহস্পতিবার বলেছে, নতুন মার্কিন শুল্ক স্পষ্টতই বিশ্বের জন্য একটি উল্লেখযোগ্য হুমকি তৈরি করছে। সে ওয়াশিংটনকে তার বাণিজ্য অংশীদারদের সাথে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছে।
ট্রাম্প সম্প্রতি বিশ্বজুড়ে উচ্চহারে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। ট্রাম্পের ঘোষণার পর আইএমএফ প্রধান এই প্রথম বিবৃতি দিয়েছে। ট্রাম্পের শুল্ক ঘোষণা বাণিজ্য যুদ্ধকে আরো গভীর করেছে। অনেকেই আশঙ্কা করছে, এর ফলে বিশ্বব্যাপী মন্দা ও জ্বালানি মুদ্রাস্ফীতি দেখা দেবে।
জর্জিভা এক বিবৃতিতে বলেছে, মন্দার এই সময়ে মার্কিন শুল্ক বিশ্বের জন্য একটি উল্লেখ্যযোগ্য হুমকি। বিশ্ব অর্থনীতির আরো ক্ষতি করতে পারে এমন পদক্ষেপ এড়ানো গুরুত্বপূর্ণ।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।