এ মাসেই দেশে ফিরতে পারেন খালেদা জিয়া
বিএনপি নেতারা জানিয়েছেন, খালেদা জিয়া বর্তমানে অনেকটাই সুস্থ। চিকিৎসকরা অনুমতি দিলে চলতি মাসের মধ্যেই তিনি দেশে ফিরতে পারেন।
বর্তমানে তারেক রহমানের বাসায় লন্ডন ক্লিনিকের ২ জন চিকিৎসকের তত্ত¦াবধানে চিকিৎসা চলছে খালেদা জিয়ার।
লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা তারেক রহমানের বাসায় গিয়ে বেগম জিয়াকে নিয়মিত পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন। দলীয় সূত্রে জানা গেছে, মধ্য এপ্রিলের পর যেকোনো দিন তিনি লন্ডন থেকে দেশে ফিরতে পারেন।
লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে জানান, মানসিকভাবে উনি আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি ভালো। বিএনপি চেয়ারপারসন কবে দেশে ফিরতে পারেন- জানতে চাইলে ডা: জাহিদ বলেন, ডাক্তাররা যেসব পরীক্ষা করতে বলেছেন- সেগুলোর রিপোর্ট পর্যালোচনা করে এখানকার ডাক্তাররা পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন যে, কত দ্রুত উনি ছুটি দেয়ার মতো অবস্থায় যেতে পারবেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।