মার্কিন নৌ-অবরোধের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিল ইরান -পাকিস্তানের সেনাপ্রধানের সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
, ০৮ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৭ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২৭ এপ্রিল, ২০২৬ খ্রি:, ১৪ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরানি বন্দরগুলোতে দখলদার মার্কিন নৌবাহিনীর অব্যাহত অবরোধের প্রেক্ষাপটে কঠোর সামরিক জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল মিলিটারি কমান্ড এক বিবৃতিতে সরাসরি মার্কিন সামরিক বাহিনীকে সতর্ক করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকান সন্ত্রাসী বাহিনী যদি এই অঞ্চলে তাদের অবরোধ এবং দস্যুতা অব্যাহত রাখে, তবে তারা নিশ্চিতভাবেই শক্তিশালী ইরানি সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে কঠোর প্রতিক্রিয়ার সম্মুখীন হবে।
এদিকে আঞ্চলিক নিরাপত্তা এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনার লক্ষ্যে পাকিস্তানের সেনাপ্রধান (সিডিএফ) ফিল্ড মার্শাল আসিম মুনিরের সাথে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) (২৫ এপ্রিল, ২০২৬) পাকিস্তানের ইসলামাবাদে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
ইরানি দূতাবাসের বরাত দিয়ে জানানো হয়েছে, বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং দক্ষিণ এশিয়ার নিরাপত্তা স্থিতিশীলতা নিয়ে দীর্ঘ আলোচনা করেন। বিশেষ করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তজনা নিরসনে পাকিস্তানের মধ্যস্থতা এবং একটি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, তেহরান সবসময় প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখাকে অগ্রাধিকার দেয়। পাকিস্তানের সেনাপ্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলাপকালে তিনি ওয়াশিংটনের প্রস্তাবের বিপরীতে ইরানের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)