অর্থনৈতিক সংকটের প্রভাব:
যুক্তরাজ্যের হয়ে অস্ত্র ধরবে না দেশটির অর্ধেকের বেশি তরুণ
, ০৮ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৭ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২৭ এপ্রিল, ২০২৬ খ্রি:, ১৪ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
যুক্তরাজ্যের তরুণ প্রজন্মের মধ্যে জাতীয় দায়বদ্ধতা নিয়ে এক চরম অনীহা ও হতাশার চিত্র ফুটে উঠেছে সাম্প্রতিক এক জনমত জরিপে। দ্য টেলিগ্রাফ-এ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, ১৬ থেকে ২৯ বছর বয়সী তরুণদের অর্ধেকই স্পষ্ট জানিয়েছে যে, তারা কোনো অবস্থাতেই যুক্তরাজ্যের হয়ে যুদ্ধে অংশ নেবে না।
গ্লাসগো বিশ^বিদ্যালয়ের জন স্মিথ সেন্টারের পক্ষ থেকে ২,০০০ তরুণের ওপর পরিচালিত এই জরিপে দেখা গেছে, প্রজন্মের এই বড় অংশটি নিজেদের দেশের জন্য অস্ত্র ধরতে একেবারেই অনিচ্ছুক।
তরুণদের এই অনীহার পেছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থার প্রতি তাদের তীব্র ক্ষোভ।
জন স্মিথ সেন্টারের পরিচালক বিষয়টিকে ব্যাখ্যা করে বলেছে, আবাসন সংকট, নি¤œ মজুরি, ঋণের বোঝা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবে চাকরি হারানোর ভয় তরুণদের মধ্যে এক ধরণের অনিশ্চয়তা তৈরি করেছে।
এই জরিপে আরও একটি উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। মাত্র এক বছরের ব্যবধানে তরুণদের জীবন নিয়ে আশাবাদ নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে। গত বছর যেখানে ৬৩ শতাংশ তরুণ বিশ^াস করতো যে, তাদের জীবন বাবা-মায়ের চেয়ে উন্নত হবে, এ বছর সেই হার কমে দাঁড়িয়েছে মাত্র ৩৬ শতাংশে।
তরুণদের ভাষ্যমতে, তারা কেন এমন একটি সামাজিক কাঠামো রক্ষা করতে যাবে যা তাদের নিজস্ব বাড়ি কেনা বা অবসরের নিশ্চয়তা দিতে পারছে না। জরিপে অংশগ্রহণকারী অনেক তরুণ জানিয়েছে, উচ্চতর ডিগ্রি থাকা সত্ত্বেও তারা চাকরির বাজারে লড়াই করছে এবং বাবা-মায়ের ওপর আর্থিক নির্ভরতা কাটাতে পারছে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)