মার্কিন অর্থনীতি নিয়ে ট্রাম্পের বেশিরভাগ দাবিই মিথ্যা
, ২৪ জানুয়ারি, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ট্রাম্প সাম্প্রতিককালে গণমাধ্যমে এক দীর্ঘ বক্তৃতা দেয়। এতে সে মার্কিন অর্থনীতি নিয়ে নানা দাবি করে, যার অধিকাংশই সত্য নয়।
দীর্ঘ এলোমেলো বক্তৃতায় ট্রাম্প দাবি করে, যুক্তরাষ্ট্রে এখন ‘কোনো মূল্যস্ফীতি নেই’। একই সঙ্গে সে দাবি করে, চাকরিচ্যুত সরকারি কর্মচারীরা বেসরকারি খাতে সহজে নতুন কাজ পেয়ে গেছে। সে আরও দাবি করে যে ওষুধের দাম ৬০০ শতাংশ পর্যন্ত কমেছে।
আল-জাজিরা ট্রাম্পের অর্থনীতিসংক্রান্ত এসব দাবির কয়েকটি যাচাই করে দেখেছে। এতে দেখা গেছেÑ মূল্যস্ফীতি, কর্মসংস্থান ও ওষুধের দামের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ট্রাম্পের মন্তব্যের সঙ্গে বাস্তব তথ্যের বড় ধরনের অমিল রয়েছে।
১. ট্রাম্পের দাবি, তিন মাস ধরে মূল মূল্যস্ফীতি ১.৬ শতাংশের মধ্যে রয়েছে। যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরোর (বিএলএস) তথ্য অনুযায়ী, গত নভেম্বর ও ডিসেম্বরে মূল মূল্যস্ফীতি (কোর ইনফ্লেশন) গত বছরের একই সময়ের তুলনায় ছিল ২.৬ শতাংশ।
এর আগের এক মাসের মূল ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) প্রতিবেদন প্রকাশ করা হয়নি। কারণ, তখন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার অচল হয়ে পড়েছিল। এর আগে দেশটির কেন্দ্রীয় সরকার আর কখনো এত দীর্ঘ সময়ের জন্য অচল হয়ে পড়েনি।
অন্যদিকে সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি গতবছরের একই সময়ের তুলনায় বেড়ে দাঁড়িয়েছে ২.৭ শতাংশে। অর্থাৎ ট্রাম্পের দাবি বাস্তব তথ্যের সঙ্গে মিলছে না।
২. ট্রাম্পের দাবি, তার ‘সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশ’ কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে ওষুধের দাম ৩০০, ৪০০, এমনকি ৬০০ শতাংশ পর্যন্ত কমেছে। ওষুধের দাম কমাতেই এ কর্মসূচি নেয়া হয়েছে। কিন্তু তা সত্ত্বেও ১০০ শতাংশের বেশি মূল্যহ্রাস গাণিতিক দিক থেকে অসম্ভব। কোনো পণ্যের দাম ১০০ শতাংশ কমার অর্থ হলো, সেটি বিনামূল্যে পাওয়া যাবে। এর বেশি কমার অর্থ হলো, ওষুধ কেনার কারণে কোম্পানিগুলোকে উল্টো ভোক্তাকে অর্থ দিতে হবে, যা বাস্তবে সম্ভব নয়।
৩. ট্রাম্পের দাবি, চাকরিচ্যুত ব্যক্তিরা বেসরকারি খাতে সহজে চাকরি পেয়েছে। যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরোর (বিএলএস) তথ্যমতে, ২০২৫ সালের জানুয়ারি থেকে দেশটির কেন্দ্রীয় সরকার ২ লাখ ৭০ হাজারের বেশি কর্মচারীকে চাকরিচ্যুত করেছে। ট্রাম্পের দাবি, চাকরিচ্যুত এসব কর্মকর্তার অধিকাংশ বেসরকারি খাতে চাকরি পাচ্ছে।
তবে তথ্য বলছে ভিন্ন কথা। শুল্কের ধাক্কায় ক্ষতিগ্রস্ত শিল্প খাতগুলোয় নিয়োগ আশানুরূপ বৃদ্ধি পায়নি। তাছাড়া বেসরকারি খাতে কর্মসংস্থানের বৃদ্ধি সার্বিকভাবে সীমিত পর্যায়ে রয়েছে।
সার্বিকভাবে মার্কিন অর্থনীতিতে ২০২৫ সালে ৫ লাখ ৮৪ হাজার কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। অথচ এর আগের বছর তথা বাইডেন প্রশাসনের শেষ বছর দেশটিতে নতুন কর্মসংস্থান তৈরি হয়েছিল প্রায় ২০ লাখ।
৪. ট্রাম্পের দাবি, কিছু অঙ্গরাজ্যে গ্যাসের দাম গ্যালনে ১.৯৯ ডলার। ট্রাম্পের এমন দাবি সঠিক নয়। গ্যাসের দামের পরিসংখ্যান রাখা আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের (এএএ) তথ্যমতে, যুক্তরাষ্ট্রে বর্তমানে গ্যাসের গড় দাম গ্যালনে ২.৮২ ডলার। দেশটিতে গ্যাসের দাম সবচেয়ে কম ওকলাহোমা অঙ্গরাজ্যে গ্যালনে ২.৩১ ডলার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












