গাজায় শিশুদের মধ্যে সৌদির শীতবস্ত্র বিতরণ
আল ইহসান ডেস্ক:
তীব্র শীত। এমন পরিস্থিতিতে গাজার শিশুদের মধ্যে উষ্ণতা ছড়িয়ে দিলো সৌদি। সৌদি প্রেস অ্যাজেন্সি (এসপিএ) জানিয়েছে, দেশটি সেখানকার শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।
গাজা উপত্যকায় অবস্থিত কিং সালমান সেন্টারের তত্ত্বাবধানে সৌদি সেন্টার ফর কালচার অ্যান্ড হেরিটেজ গাজা দক্ষিণাঞ্চল ও খান ইউনিসের বিভিন্ন স্কুলে এই কর্মসূচি সম্পন্ন করে।
শুধু তাই নয়; এ সময় গাজার শিশুদের মধ্যে বিনোদনমূলক একাধিক আয়োজন করা হয়। হত্যা ও ধ্বংসযজ্ঞ থেকে শিশুদের মানসিকতাকে স্বাভাবিক করতে এবং তাদের আনন্দ দানের জন্য এই উদ্যোগ গ্রহণ করে সৌদি সরকার।
২০২৩ সাল থেকে শুরু হওয়া চলমান যুদ্ধে এখন পর্যন্ত সৌদি সরকার ৭৮টি উড়োজাহাজ ও ৮টি সামুদ্রিক জাহাজের মাধ্যমে গাজায় অন্তত ৭ হাজার টন বিভিন্ন ত্রাণ সামগ্রী উপহার পাঠিয়েছে।
পাশাপাশি ফিলিস্তিনি রেড ক্রিসেন্টকে ২০টি অ্যাম্বুলেন্স প্রদান করেছে সৌদি আরব। একইসাথে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে গাজাবাসীর জনয অন্তত ৯০.৩৫ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।