মামদানির জয়ে ট্রাম্পের প্রতিক্রিয়া- “আমেরিকা কিছুটা সার্বভৌমত্ব হারিয়েছে”
আল ইহসান ডেস্ক:
নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জোহরান মামদানির ঐতিহাসিক জয়ের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ট্রাম্প। গত বুধবার (৫ নভেম্বর) মিয়ামিতে এক ভাষণে সে বলে, ‘আমেরিকা কিছুটা সার্বভৌমত্ব হারিয়েছে। ’
ট্রাম্প বলে, ‘এক বছর আগে আমেরিকানরা আমাকে নির্বাচিত করে নিজেদের সার্বভৌমত্ব পুনরুদ্ধার করেছিলো। কিন্তু গত রাতে নিউইয়র্কে আমরা তার কিছুটা হারিয়েছি। ’
সে আরও দাবি করে, যুক্তরাষ্ট্র এখন একটি কঠিন সিদ্ধান্তের মুখোমুখি- কমিউনিজম ও সাধারণ জ্ঞানের মধ্যে একটি পছন্দ। ট্রাম্পের ভাষায়, সকল আমেরিকানের সামনে থাকা এই সিদ্ধান্ত এর চেয়ে স্পষ্ট হতে পারে না। আমরা বেছে নিচ্ছি হয় একটি অর্থনৈতিক দুঃস্বপ্ন, নয়তো একটি অর্থনৈতিক অলৌকিকতা।
ফ্লোরিডাকে উল্লেখ করে ট্রাম্প বলে, খুব শিগগিরই ফ্লোরিডা হবে সেইসব মানুষের আশ্রয়স্থল, যারা নিউইয়র্কের কমিউনিজম থেকে পালিয়ে আসবে। সে অভিযোগ করে, আমার বিরোধীরা একটি অর্থনৈতিক দুঃস্বপ্ন তৈরি করছে, যেখানে আমরা কাজ করছি আমেরিকান কর্মী ও পরিবারের মজুরি বাড়াতে।
ট্রাম্প আরও বলে, কংগ্রেসনাল ডেমোক্র্যাটরা এখন দেখাচ্ছে তারা আমেরিকার সঙ্গে কি করতে চায়। তারা একজন কমিউনিস্টকে মেয়র বানিয়েছে।
ট্রাম্পের দাবি, তার প্রতিপক্ষরা আমেরিকাকে ‘কমিউনিস্ট কিউবা বা সমাজতান্ত্রিক ভেনেজুয়েলায়’ পরিণত করতে চাইছে।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।