মানুষের হৃদয়ে শেখ মুজিব পরিবার ছিল না -এ্যানি
লক্ষ্মীপুর সংবাদদাতা:
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আজকে ১৫ আগস্ট, তার (হাসিনা) বাবাকে (শেখ মুজিব) যারা হত্যা করেছে, সেই আলোচনার সুযোগ আজকে তারা পায়নি, পাচ্ছে না। কারণ, তারা মানুষের মনে দাগ কাটতে পারেনি, মানুষের হৃদয়ে আওয়ামী লীগ, শেখ মুজিব, শেখ হাসিনা ও শেখ মুজিব পরিবার ছিল না।
গতকাল জুমুয়াবার লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ রাজনৈতিক দলে পরিণত হতে পারেনি। স্বাধীনতার পর থেকে ফ্যাসিস্ট ও বর্বর কায়দায় জুলুম-নির্যাতন ও জঙ্গি শাসনের মধ্য দিয়ে তারা দেশটাকে পরিচালনা করেছিল। ফ্যাসিবাদী শাসকের দল আওয়ামী লীগ, এদের রাজনৈতিক দল বলা যায় না।
তিনি বলেন, গত ১৭ বছর মা-বোনেরা পর্যন্ত নির্যাতিত হয়েছেন।
হাসিনা কাউকে ছাড় দেয়নি। কারণ, দেশের প্রতি তার ভালোবাসা, দেশের মানুষের প্রতি দরদ- এটা হাসিনা কখনো চিন্তা করেনি। হাসিনা বাংলাদেশে এসেছিল তার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। এটা সাধারণ মানুষের সবসময় মুখে বলাবলি ছিল।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।