‘উপদেষ্টা আসিফ অন্যদের নিজের চরিত্র হননের সুযোগ দিয়েছে’
নিজস্ব প্রতিবেদক:
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ অন্যদের নিজের চরিত্র হননের সুযোগ করে দিয়েছে বলে মন্তব্য করেছে আব্দুন নূর তুষার।
সে বলেছে, কিছুদিন আগে সশস্ত্র বা অর্ধসশস্ত্র অবস্থায় এয়ারপোর্টে গিয়েছিলো উপদেষ্টা আসিফ মাহমুদ। তার গুলির ম্যাগাজিন আছে। এটা স্বীকারও করেছেন।
উনি কি নীলা মার্কেটে যাওয়ার সময় নিজের বন্দুক বহন করে? বন্দুকসহ যায়? এয়ারপোর্টে যান সেটা আমরা জেনেছি। তাহলে এই বন্দুক সে কোথায় রেখে যায়? ওয়েস্টিতে বন্দুক নিয়ে ঢুকা নিষেধ। ওয়েস্টিনে ঢুকার সময় ম্যাটাল ডিটেক্টর দিয়ে চেক হয় এবং ব্যাগসহ সবকিছু চেক হয়। তখন কি সে বন্দুক বাইরে রেখে ঢুকে? তাহলে মানুষ অনেক প্রশ্ন করবে। ফলে সে নিজেই চরিত্র হননের সুযোগ দিয়েছে।
সম্প্রতি একটি টক শোতে এসব কথা বলেছে।
সে প্রশ্ন রেখে বলে, সাধারণত উপদেষ্টা কি মোটরসাইকেলের পেছনে চড়ে? চড়ে না। যখন অভিযোগ উঠলো। সে মোটরসাইকেলের পেছনে চড়ে, তখন স্বীকার করলো চড়ে এবং নীলা মার্কেটে হাঁসের গোশত খেতে যায়।
উপদেষ্টা হওয়ার পর কিছু ডেকোরাম আছে। তাহলে নীলা মার্কেটে হাঁসের গোশত খেতে মোটরসাইকেলের পেছনে চড়ে চলে যায়। সেখানে যখন যায়, তখন তার গানম্যান কি পেছনে মোটরসাইকেলে থাকে? কিংবা তাকে যারা নিরাপত্তা দেয়, তারা কি একাধিক মোটরসাইকেলে তাকে ফলো করে। বিকেল, সন্ধ্যা কিংবা রাতে তার বাড়িতে তাকে খাবার দেওয়া মতো কেউ থাকে না। তার সঙ্গে যারা থাকে, সেই নিরাপত্তা তো সঙ্গে থাকতে হবে।
তারাই তো যথেষ্ট তার জন্য খাবার সংগ্রহ করে দেয়ার। ফলে এখানে কিছু যুক্তির ফাঁক-ফোকর আছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।